PM Modi Task Force: আধারের রূপকার থেকে শুরু করে ইসরোর প্রাক্তন প্রধান, এবার এই ছয়জনের ওপর ভরসা প্রধানমন্ত্রীর
এই কমিটির চেয়ারম্যান হলেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। এছাড়াও প্রযুক্তি, নিরাপত্তা, শিক্ষা, মহাকাশ, গবেষণা এবং প্রশাসনের ৬ জন বিশেষজ্ঞ এই কমিটিতে রয়েছেন।
PM Modi Task Force: দেশের শিক্ষা ব্যবস্থায় বদল আনতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই নতুন টাস্ক ফোর্স
হাইলাইটস:
- পরীক্ষায় দুর্নীতি রুখতেই এবার বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর
- দেশের পরীক্ষা ব্যবস্থা উন্নত করতে নতুন টাস্ক ফোর্স গঠন
- এই ছয়জনকে দেওয়া হল বিশেষ দায়িত্ব, জেনে নিন কারা?
PM Modi Task Force: পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে, পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে এবার বিরাট পদক্ষেপ কেন্দ্রের, এদিন নতুন টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী।
এই কমিটির চেয়ারম্যান হলেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। এছাড়াও প্রযুক্তি, নিরাপত্তা, শিক্ষা, মহাকাশ, গবেষণা এবং প্রশাসনের ৬ জন বিশেষজ্ঞ এই কমিটিতে রয়েছেন।
We’re now on Telegram- Click to join
এই টাস্ক ফোর্সের কে, কোন দায়িত্ব পালন করবেন, তা জেনে নিন—
নন্দন নিলেকানি- আইআইটি বম্বে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেন নন্দন নিলেকানি। আধার প্রকল্পের অন্যতম রূপকার হিসাবে পরিচিত তিনি। পরীক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে প্রশ্নফাঁস রোধ এবং নিরাপত্তা ও পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার জন্যই সুপারিশ করবেন তিনি।
We’re now on WhatsApp- Click to join
এস সোমনাথ- ২০২২ থেকে ২০২৫ সাল অবধি ইসরোর চেয়ারম্যান ছিলেন এস সোমনাথ। প্রায় ৪০ বছরের অভিজ্ঞ এই মহাকাশ বিজ্ঞানী রকেট এবং মহাকাশ প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরীক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বেশ কাজে লাগবে তাঁর অভিজ্ঞতা।
তপন কুমার ডেকা- ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার তপন কুমার ডেকা। ২০২২ থেকে ২০২৬ সাল অবধি ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) ডিরেক্টর ছিলেন তিনি। সন্ত্রাসবাদ দমন ও ২৬/১১ মুম্বই হামলার তদন্ত, ইন্ডিয়ান মুজাহিদিনের বিরুদ্ধে অভিযান আর জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। পরীক্ষার নিরাপত্তা জোরদারে কাজে লাগবে তাঁর অভিজ্ঞতা।
HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.@NandanNilekani pic.twitter.com/mMpmPdIEL5
— Narendra Modi (@narendramodi) July 26, 2026
ভি কামাকোটি- বর্তমানে ভি কামাকোটির আইআইটি মাদ্রাজের ডিরেক্টর। সাইবার নিরাপত্তা, কম্পিউটার আর্কিটেকচার এবং ভিএলএসআই প্রযুক্তির বিশেষজ্ঞ হলেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য হওয়ার পাশাপাশি তিনি ছিলেন কেন্দ্রের এআই টাস্ক ফোর্সের চেয়ারম্যানও। পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেবেন তিনি।
অনিতা কারওয়াল- ১৯৮৮ ব্যাচের আইএএস অফিসার তিনি। অনিতা কারওয়ালের প্রশাসনিক অভিজ্ঞতা হল ৩৬ বছরেরও বেশি। ২০১৭ থেকে ২০২১ সাল অবধি সিবিএসই-র চেয়ারম্যান ছিলেন তিনি। পরে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দফতরের সচিব হিসেবে জাতীয় শিক্ষা নীতি (NEP ২০২০) এবং নতুন জাতীয় পাঠ্যক্রম তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অমৃত লাল মীনা- অমৃত লাল মীনা ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার। বিহারের মুখ্যসচিব ও কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের সচিব হিসেবে তিনি কাজ করেছেন। প্রশাসন আর বৃহৎ পরিসরের কাজ পরিচালনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগবে পরীক্ষা পরিচালনার দক্ষতা বাড়াতে।
এই টাস্ক ফোর্সআসলে কী করবে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য অনুযায়ী, এই কমিটি ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ করবে। মূলত, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে আরও অনেক শক্তিশালী করা, প্রতিযোগিতামূলক পরীক্ষার আরও বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং প্রশ্নফাঁস রোধে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও বিশেষ জোর দেওয়া হবে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







