Arijit Singh: এখন নাকি বাংলায় কিছু বললেই হাজত বাস? তা হাজতে আর জায়গা আছে?’, ক্রমাগত কটাক্ষে মেজাজ হারালেন অরিজিৎ সিং
গায়ক অরিজিৎ সিং তাঁর অফিসিয়াল whoami অ্যাকাউন্টটি থেকে এদিন এক্সে তিনি লিখেছেন, ‘আমি সাধারণ কথাই তো বলেছিলাম। ধান্দাবাজরা এমন ক্ষেপে যায় কেন?
Arijit Singh: সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা অরিজিৎ সিং এবার এক হাত নিলেন এই নেটবাসীদের
হাইলাইটস:
- এদিন দিল্লি পুলিশের লাঠিচার্জের বিরোধিতা করেছেন অরিজিৎ সিং
- আর তাতেই ক্ষেপে একের পর এক কটাক্ষের শিকার হন গায়ক
- তবে এবার পালটা জবাব আসছে গায়ক অরিজিতের থেকেও
Arijit Singh: দিল্লিতে চলমান ছাত্রদের উপর হওয়া লাঠিচার্জের বিরোধিতা করতেই আক্রমণের শিকার হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। একটি বিশেষ দল-এর ভক্তরা রীতিমতো সমাজ মাধ্যমে যাকে বলে রে রে করে তেড়ে এসেছেন। এদিন কেউ কেউ আবার মন্তব্য করে বলছেন ‘এখন আপনাকে ঘেন্না করি’, আবার কেউ বলছেন, ‘আপনার গান আর শুনব না’! তবে এসবে পাত্তা দিতে একেবারে নারাজ অরিজিৎ সিং তা বুঝিয়ে দিলেন বুধবার একের পর এক টুইটেই। স্পষ্টতই বেশ বিরক্ত তিনি। বিকেলের দিকে একটি টুইটে অরিজিৎ সিং প্রশ্ন তুললেন যে, ‘ধান্দাবাজরা এমন ক্ষেপে যায় কেন?’
We’re now on WhatsApp- Click to join
গায়ক অরিজিৎ সিং তাঁর অফিসিয়াল whoami অ্যাকাউন্টটি থেকে এদিন এক্সে তিনি লিখেছেন, ‘আমি সাধারণ কথাই তো বলেছিলাম। ধান্দাবাজরা এমন ক্ষেপে যায় কেন? এই তো কদিন আগেই আমরা জনসাধারণ একটা দলকে বাড়িতে ঢুকতে দিয়েছিস। আমরা ঢুকে দিয়েছি তাই ঢুকেছিস। আর এবার কোথায় কোথায় ঢুকবি বাপ।
🎤 Arijit Singh's statement is making headlines.
"If you don't like it, delete all my playlist and forget my existence… But I will support the student protest."
The comment has triggered a massive debate online.
💬 What's your opinion?#ArijitSingh #Trending #StudentProtest pic.twitter.com/XQyEZqm4wd
— ALLWood Reviews (@AllwoodReviews) July 22, 2026
আগে থাকতে কিন্তু বলে দিস। সেদিন যেখানে সেখানে আমার কবিতাটা নিয়ে চেচামেচি করলি। তা বেশ করলি। এখন তোদের নিয়েই লিখব ভাবি। কিন্তু এখন নাকি বাংলায় কিছু বললেই হাজত বাস হচ্ছে? সত্যি কথা? তা কত জন ধরে হাজতে? জায়গা আছে?’
We’re now on Telegram- Click to join
অরিজিৎ সিং এক টুইটে আরও লেখেন, ‘শোন বাচ্চা, উপরে বসে বসে যে হাওয়া খাচ্ছে, যেদিন দরকার লাগবে সেদিন তোমার পিছনে হাওয়া দিয়ে দেবে। মাসি হোক কিংবা মেসো, আসতে করে কেশো’।
এর আগে একজন নেটিজেন যখন তাঁকে বলেন যে, ‘আগে অরিজিৎকে পছন্দ করতাম, গান ভালোবাসতাম, এখন তাঁকে ঘেন্না করে,’ ঠিক তখন গায়ক পাল্টা লেখেন, ‘আমার সব গান এবার প্লে লিস্ট থেকে মুছে ফেলো। আমার অস্তিত্বকেই অস্বীকার করো। তাতে কিন্তু আমি আমার মতামত থেকে সরে আসব কেন?’
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







