EntertainmentBangla News

Arijit Singh on CJP Protest: ‘হ্যালো দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা করছে না?’, ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ করা নিয়ে কড়া সমালোচনা অরিজিতের

এদিন তিনি কেবল ছাত্র-যুবদের পাশেই দাঁড়াননি, এদিকে কঠোরভাষায় তীব্র সমালোচনাও করেছেন দিল্লি পুলিশ এবং নেতা-মন্ত্রীদের। এর সঙ্গে সাবধানবাণী, ‘সব কিছুই মনে থাকবে…’! 

Arijit Singh on CJP Protest: তরুণদের এই প্রতিবাদে সামিল হয়ে এগিয়ে এলেন এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং

হাইলইটস:

  • প্রতিবাদের আরেক নাম যখন গায়ক অরিজিৎ সিং
  • ছাত্রদের উপর লাঠিচার্জে গর্জে উঠলেন গায়ক
  • এদিন কড়া ভাষায় এক হাত নিলেন নেতা-মন্ত্রীদের
  • এবং পুলিশেরও তীব্র সমালোচনা করেছেন তিনি

Arijit Singh on CJP Protest: দিল্লিতে চলা ককরোচ জনতা পার্টির ছাত্র-যুব আন্দোলন নিয়ে তারকাদের অনেকেই নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলাই বাহুল্য। তবে কিছু হাতে গোনা তারকারাই একমাত্র মুখ খুলেছেন, এদিকে তাঁদের উপরই চেপেছে ‘দেশদ্রোহী’র তকমা। তা সে শাবানা আজমি হোক কিংবা নাসিরুদ্দিন শাহ বা বিশাল দাদলানি। তবে এবার তরুণদের এই প্রতিবাদে এগিয়ে এসে সামিল হয়েছেন গায়ক অরিজিৎ সিং।

We’re now on WhatsApp- Click to join

দিল্লি পুলিশ এবং নেতা-মন্ত্রীদের ওপর তোপ দাগালেন অরিজিৎ সিং

এদিন তিনি কেবল ছাত্র-যুবদের পাশেই দাঁড়াননি, এদিকে কঠোরভাষায় তীব্র সমালোচনাও করেছেন দিল্লি পুলিশ এবং নেতা-মন্ত্রীদের। এর সঙ্গে সাবধানবাণী, ‘সব কিছুই মনে থাকবে…’!

We’re now on Telegram- Click to join

অরিজিৎ সিং এদিন তাঁর ইনস্টা হ্যান্ডেল whoami-তে পোস্ট করেছেন, ‘আপনারা তো ছাত্রদের এবার মারধর করছেন। হ্যালো দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা করছে না? হ্যালো নেতা মন্ত্রী! কী চলছে এসব ভাই? নিজেদেরকে কি ভগবান ভেবে নিয়েছেন নাকি? সব কিছুই মনে থাকবে। হর হর মহাদেব। আর মনে রাখবেন যে, দ্য অনলি কনস্ট্যান্ট ইজ চেঞ্জ (পরিবর্তনই চিরন্তন সত্য)’।

এই প্রথমবার নয়, এর আগেও বাংলায় আর জি কর আন্দোলনের সময়ও এভাবেই প্রতিবাদের মুখ হয়েছিলেন আমাদের সবার প্ৰিয় গায়ক অরিজিৎ সিং। তাঁর ‘আর কবে’ গানই হয়ে উঠেছিল তখন প্রতিবাদের ভাষা। এবার দিল্লির এই ঘটনাতে আসা অরিজিতের টুইট প্রমাণ করল যে, জিয়াগঞ্জের ভূমিপুত্রের প্রতিবাদের স্বর এখনও শক্তিশালী রয়েছে।

Read More- চান্দু চ্যাম্পিয়নের জন্য ১ম জাতীয় পুরস্কার জেতার পর মহাকালেশ্বর মন্দিরে গেলেন কার্তিক আরিয়ান

তবে এখানেই থেমে থাকেননি গায়ক অরিজিৎ সিং, আরও একটি পোস্ট করেছেন তিনি। যেখানে ‘minister.edu@gov.in’-এর মেইল আইডি দিয়ে অরিজিৎ সিং সকলকে নির্দেশ দিয়েছেন যে, সেখানে ই-মেইল করতে, সরকারের কাছে প্রশ্ন রাখতে ‘আমাদের অধিকার কি?’ তিনি লেখেন, ‘শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদ গড়ে তোলো। এগিয়ে চলো, ভারত!’

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button