Sonam Wangchuk Health Strike: হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে, বিক্ষোভস্থল ফাঁকা করার কড়া নির্দেশ দিল্লি পুলিশের
গত ২৮শে জুন থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। একটানা এতদিন ধরে অনশনের জেরে শরীর ভেঙেছে তাঁর।
Sonam Wangchuk Hunger Strike: বিশেষজ্ঞ ও চিকিৎসকদের পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি করা হয় সোনমকে, বর্তমানে কেমন আছেন তিনি?
হাইলাইটস:
- টানা ২০ ধরে অনশন করছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক
- আজ জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোনম ওয়াংচুককে
- দ্রুত শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল ফাঁকা করার নির্দেশ পুলিশের
Sonam Wangchuk Hunger Strike: যন্তর মন্তর থেকে এদিন সরিয়ে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে। ২০ দিন ধরে অনশন করছেন সোনম। আজ, ২১ তম দিনে এসে তাঁকে দিল্লি পুলিশ বিক্ষোভস্থল থেকে নিয়ে যায় হাসপাতালে। দ্রুত শান্তিপূর্ণভাবে বাকি বিক্ষোভকারীদেরও ওই বিক্ষোভস্থল ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
We’re now on WhatsApp- Click to join
গত ২৮শে জুন থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। একটানা এতদিন ধরে অনশনের জেরে শরীর ভেঙেছে তাঁর। ৯ কেজি ওজন কমেছে তাঁর। মাল্টি অর্গান ফেলিওরের আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাই আজ কার্যত জোর করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোনম ওয়াংচুককে।
We’re now on Telegram- Click to join
সকালেই দেখা যায় যে, আচমকা বিক্ষোভস্থলে দিল্লি পুলিশের বিরাট বাহিনী হাজির হয়। এরপরে সেই মঞ্চ ঢেকে দেওয়া হয় সাদা চাদরে, যেখানে অনশন করছিলেন সোনম। কিছুক্ষণ পরেই চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় সোনম ওয়াংচুককে।
জানা গিয়েছে যে, এদিন দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোনম ওয়াংচুককে। সেখানেই ভর্তি করানো হয়েছে ইমার্জেন্সি ওয়ার্ডে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। জ্ঞানও রয়েছে তাঁর ।
Breaking news this morning: Activist Sonam Wangchuk, who was sitting on a hunger strike from last 20 days at Jantar Mantar, taken to the hospital by the police. Delhi Police claim that they are acting on court orders: truth is, court asked govt to monitor his health and not… pic.twitter.com/1tbGpfqMFC
— Rajdeep Sardesai (@sardesairajdeep) July 18, 2026
এদিকে, সোনম ওয়াংচুকের স্ত্রী জানাচ্ছেন যে, তাঁর অনুমতি ছাড়া যেন তাঁর স্বামীকে কিছু না দেওয়া হয়। কোনও চিকিৎসা যেন শুরু না করা হয়। অন্যদিকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটক করা হয়েছেই বলে অভিযোগ উঠছে। যদিও লাঠি চার্জ এবং তাঁকে আটকের দাবি অস্বীকার করেছে দিল্লি পুলিশ। এদিন সোনমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই এবার অনশনের কথা ঘোষণা করেছেন অভিজিৎ দীপকে।
দিল্লি পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, দিল্লি হাইকোর্ট আর বিশেষজ্ঞ-চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁর শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করেই হাসপাতালে স্থানান্তরিত করা হয় সোনম ওয়াংচুককে।
প্রসঙ্গত, এই দুই দিন আগেই কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট যে, সোনম ওয়াংচুককে যেন সবরকম চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। এই মামলার পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্ট বলে, “প্রতিটি প্রাণই গুরুত্বপূর্ণ।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







