Howrah Shooter Returns: অবশেষে বাড়ি ফিরল হাওড়ার শুটার দময়ন্তী সেন, ২ দিন যাবৎ কোথায় নিখোঁজ ছিলেন বাংলার এই প্রতিভাবান?
জানা গিয়েছে যে, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছিলেন দময়ন্তী সেন। এ কথা তাঁর বাবাই জানিয়েছেন। তাঁকে সেখান থেকেই ফিরিয়ে আনা হয় বাড়িতে। এই দু’দিন কোথায় ছিলেন দময়ন্তী সেন, তা আপাতত জানা যায়নি।
Howrah Shooter Returns: খোঁজ মিলল দময়ন্তী সেনের, রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার করা হল হাওড়ার এই শুটারকে
হাইলাইটস:
- বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন দময়ন্তী সেন
- শেষবার তাঁকে দেখা গিয়েছিল হাওড়া স্টেশনে
- অবশেষে পাওয়া গেল হাওড়ার এই শুটারকে
Howrah Shooter Returns: শেষমেষ মিলেছে স্বস্তি। রাজ্য স্তরের শুটার দময়ন্তী সেন বাড়ি ফিরল। বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন হাওড়ার দময়ন্তী সেন। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তারপরই আচমকা উধাও। তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন দময়ন্তীর বাবা,-মা। সমাজ মাধ্যমেও ভরে গিয়েছিল তাঁর খোঁজে নানান পোস্টে। অবশেষে এবার পাওয়া গেল দময়ন্তী সেনকে।
We’re now on WhatsApp- Click to join
জানা গিয়েছে যে, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছিলেন দময়ন্তী সেন। এ কথা তাঁর বাবাই জানিয়েছেন। তাঁকে সেখান থেকেই ফিরিয়ে আনা হয় বাড়িতে। এই দু’দিন কোথায় ছিলেন দময়ন্তী সেন, তা আপাতত জানা যায়নি।
We’re now on Telegram- Click to join
উল্লেখ্য, মধ্য হাওড়ার বাসিন্দা দময়ন্তী। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন কেনাকাটা করতে বাংলার প্রতিভাবান এই শুটার দময়ন্তী। তারপরই আর তিনি বাড়ি ফেরেননি। মাত্র ১৫ বছর বয়স তাঁর, একা একা সে কোথায় গেল? চিন্তায় ঘুম উড়ে যায় সবার। পুলিশের দ্বারস্থ হয় দময়ন্তীর পরিবার। জানা যায় যে, হাওড়া স্টেশনে শেষবার দেখা গিয়েছিল দময়ন্তী সেনকে। তারপর হঠাৎ কোথায় গেল সে, তা নিয়েই এবার খোঁজ-খবর শুরু হয়।
আপডেট:
দময়ন্তী কে আজ কিছুক্ষণ আগে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে পাওয়া গেছে। বাবা মায়ের কথা অনুযায়ী ও সুস্থ আছে। অত্যন্ত সুখের খবর একটা।
খবরটা পাওয়ার পর মনে হলো নিজের কেউ যেন ফিরে এলো। ভালো থাকুক মেয়েটি।
সর্বশক্তিমান সবার সহায় হোন, সকলের মঙ্গল করুন। 🙏 https://t.co/5Y4Ji6lx6w
— Safique (@Saf_Tweetss) July 18, 2026
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, দময়ন্তী সেনের সঙ্গে কারোরই অশান্তি বা মন কষাকষি হয়নি। দে জাতীয় দলে ট্রায়ালের সুযোগও পেয়েছে। রোজ সকালে তাঁর প্রাকটিসও থাকে। বুধবার তাই সে তাড়াতাড়ি শুয়েও পড়েছিল। তাঁর ফোনও বাবার কাছে ছিল। নিখোঁজ হয়ে যাওয়ার সময়ও দময়ন্তীর কাছে কোনও ফোনও ছিল না, যে কারণে তাঁকে ট্রেস করতে বেশ বেগ পেতে হচ্ছিল পুলিশকে।
Read More- শেষবার দেখা মিলেছে হাওড়া স্টেশনে, রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী সেন
গতকালই দময়ন্তী সেনের খোঁজে গঠন করা হয় সিট (SIT)। রাজ্য পুলিশ চার সদস্যের বিশেষ দল গঠন করে। তবে তারা কাজে নামার আগেই এদিন বাড়ি ফিরে আসেন দময়ন্তী সেন।
প্রসঙ্গত, শনিবার ভোরে হাওড়া রামকৃষ্ণপুর লঞ্চ ঘাটের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায় দময়ন্তীকে। তাঁকে দেখা মাত্রই এলাকার লোকজন তার বাবা ধ্রুবজ্যোতি সেনকে খবর দেওয়া হয়। এরপর তাঁরা গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু এখনও অবধি এই দু’দিন দময়ন্তী আসলে কোথায় ছিলেন, কি করেছেন বা কেন গিয়েছিলেন সেই উত্তর দিতে আপাতত নারাজ তাঁর পরিবার।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







