Entertainment

Kriti Sanon: বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে ম্যাচ দেখতে এজবাস্টন স্টেডিয়ামে দেখা গেল কৃতিকে, একই গ্যালারিতে ছিলেন মিস্টার অ্যান্ড মিসেস ধোনি

কয়েক দিন ধরেই সিনেদুনিয়ার অন্দরে ফিসফাস, কৃতি শ্যাননের প্রেম নাকি ভেঙে গেছে। পর্দায় ‘ককটেল ২’ জমলেও বাস্তবজীবনে নাকি মন ভেঙেছে অভিনেত্রীর। সত্যিই কি কৃতি-কবীরের প্রেম ভেঙেছে?

Kriti Sanon: ভারত-ইংল্যান্ড ওডিআই ম্যাচের মাঝে ক্যামেরাবন্দি হল কৃতি-কবীরের রোম্যান্টিক মুহূর্ত

হাইলাইটস:

  • ওডিআই সিরিজের প্রথম ম্যাচের সাক্ষী থাকতে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এজবাস্টন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন
  • ‘রো-কো’দের স্পিরিট বাড়াতে গ্যালারিতে ছিলেন মাহিও
  • বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সাথে ম্যাচ উপভোগ করলেন কৃতি

Kriti Sanon: টি-টোয়েন্টি সিরিজে লজ্জার পরাজয়ের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচের সাক্ষী থাকতেই ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এজবাস্টন স্টেডিয়ামে দেখা দিয়েছিল তারকা সমাহার। মঙ্গলবার ‘রো-কো’দের সাপোর্টে গ্যালারিতে হাজির ছিলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। আর সেখানেই ক্যামেরাবন্দি হল লক্ষ টাকার বিরল মুহূর্ত!

We’re now on WhatsApp – Click to join

প্রেমিকের সাথে দেখা গেল কৃতি শ্যাননকেও 

কয়েক দিন ধরেই সিনেদুনিয়ার অন্দরে ফিসফাস, কৃতি শ্যাননের প্রেম নাকি ভেঙে গেছে। পর্দায় ‘ককটেল ২’ জমলেও বাস্তবজীবনে নাকি মন ভেঙেছে অভিনেত্রীর। সত্যিই কি কৃতি-কবীরের প্রেম ভেঙেছে? এহেন গুঞ্জনে যখন তোলপাড় বি-টাউন, তখন ভারত-ইংল্যান্ড ওডিআই ম্যাচের মাঝে ক্যামেরাবন্দি হল যুগলের রোম্যান্টিক মুহূর্ত। ভারতীয় টিমের হয়ে গ্যালারি থেকে প্রেমিককে নিয়ে একযোগে গলা ফাটালেন কৃতি। কখনও কবীর বাহিয়ার সঙ্গে ম্যাচ উপভোগ করতে দেখা গেল, আবার কখনও বা ম্যাচ শুরুর আগে গ্যালারিতে দাঁড়িয়ে হাসমুখে ক্যামেরায় পোজ দিতেও দেখা গেল অভিনেত্রীকে। আর সেসব ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার শিরোনামে।

Read more:- ‘ককটেল ২’ মুক্তির আগেই থ্রিডি ব্র্যালেট পরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়ালেন কৃতি শ্যানন, ভক্তরা অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ

নজর কাড়ল মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিও

দিন কয়েক আগে টি-টোয়েন্টি ম্যাচ দেখতে ইংল্যান্ড গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক। এবার ভারত এবং ইংল্যান্ডের ওয়ানডে ম্যাচেও দর্শকাসনে হাসিমুখে ম্যাচ উপভোগ করতে গেল মাহিকে। আর ‘রো-কো’দের স্পিরিট বাড়াতে এর থেকে ভালো মুহূর্ত আর কী-ই বা হতে পারে! থালার উপস্থিতিতে সেকথাই বলছে নেটপাড়া।

এই রকম বিনোদন ও ক্রীড়া দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button