Srabanti Chatterjee PA: যৌন হেনস্থার অভিযোগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ককে গ্রেফতার করল হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ
এবার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় বর্তমানে কাজ করেন। তাঁরই সহকর্মী অভিযোগকারিণী বলেই জানা গিয়েছে। অভিযোগকারিণী জানান যে, কোনও একটি গুরুত্বপূর্ণ কাজে গত ১২ই এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন তিনি।
Srabanti Chatterjee PA: এই সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেন অভিযুক্তর আইনজীবী, অ্যাকশন নিলেন নায়িকা
হাইলাইটস:
- গ্রেফতার হলেন শ্রাবন্তীর আপ্তসহায়ক
- তাঁর বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ
- ১৪ দিনের জেল হেফাজত অভিযুক্তের
Srabanti Chatterjee PA: ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার হলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক। নাম অর্ঘ্য মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয় এই হিসাবেই। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। শোনা যাচ্ছে যে, তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে জামিন-অযোগ্য ধারায় মামলা। গতকাল হাওড়া আদালতে হাজির করানো হয় তাঁকে। অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক বলেই জানা গিয়েছে।
We’re now on WhatsApp- Click to join
এবার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় বর্তমানে কাজ করেন। তাঁরই সহকর্মী অভিযোগকারিণী বলেই জানা গিয়েছে।

অভিযোগকারিণী জানান যে, কোনও একটি গুরুত্বপূর্ণ কাজে গত ১২ই এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই ওই মহিলাকে অভিযুক্ত ধর্ষণ করেন বলে উঠছে অভিযোগ। এর পরই গত ১২ই জুন চ্যাটার্জিহাট থানায় ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর বিরুদ্ধে।
We’re now on Telegram- Click to join
এর প্রেক্ষিতেই এবার চ্যাটার্জিহাট থানার পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে এর তদন্ত শুরু করে। রবিবার রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ আরও একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা শুরু করে চ্যাটার্জিহাট থানার পুলিশ। সোমবারই ধৃতকে হাজির করানো হয় হাওড়া আদালতে। এই বিষয়ে আরও বিশদে জানতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথেও যোগাযোগের চেষ্টা করা হয়। যদিও ফোনে অধরা তিনি।

এই খবর পাওয়া মাত্রই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে ওই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আগামী দিনেও তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না তারা। অর্ঘ্যর এহেন গ্রেফতারের খবর শুনেই ফোন অধরা থাকলেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নায়িকা জানান, তিনিও আগামী দিনে তাঁর সঙ্গে যুক্ত থাকতে চাননা তা তিনি ম্যানেজমেন্ট সংস্থাকেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
Read More- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
তবে এদিকে, গতকাল সন্ধ্যায় অভিযুক্তর আইনজীবী এই সব অভিযোগকে একেবারে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। আইনজীবীর বক্তব্য, অভিযোগকারিনী ও অভিযুক্তর মধ্যে যেটা হয়েছিল সেটি একে অপরের সম্মতিতেই তা হয়েছিল। আর কোনও যৌন মিলনের ঘটনা ঘটেনি, তাঁদের একে অপরের সম্মতিতেই ঘনিষ্ঠতা হয়েছিল। ঘটনাটি ঘটেছে প্রায় আড়াই মাস আগে, তাহলে কেন অভিযোগ দায়ের করা হল আড়াই মাস পরে? সব থেকে বড় কথা হচ্ছে, এই ঘটনাটি ঘটার পরেও অভিযুক্তের সাথে সম্পর্ক রেখেছিলেন অভিযোগকারিনী। তাই অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







