Kalighat TMC on Ritabrata Banerjee: ঋতব্রতরাই কী আসল তৃণমূল? আদালতের নির্দেশ নিয়ে এবার জবাব কালীঘাট তৃণমূলের
এদিকে, তাঁরা যে কমিটি গঠন করেছেন তৃণমূলের অরূপ রায়কে চেয়ারম্যান করে, সেই কমিটিকেই এবার তৃণমূলের একমাত্র বৈধ কমিটি বলেই রায় দিয়েছে আলিপুর আদালত।
Kalighat TMC on Ritabrata Banerjee: এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি নিয়ে এবার কী বলছে ‘কালীঘাট তৃণমূল’?
হাইলাইটস:
- বিধানসভা ভোটের পরই টুকরো টুকরো হয়ে যায় ঘাসফুল শিবির
- এবার প্রকৃত তৃণমূল আসলে কারা এই নিয়ে চলে বিস্ফোরণ সর্বত্র
- এদিন ঋতব্রতকে নিশানা করে আইনজীবী অর্ককুমার নাগ কী বলেছেন?
Kalighat TMC on Ritabrata Banerjee: ঘাস ফুল প্রতীকের প্রকৃত অধিকারী তবে কারা? কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রতর নব তৃণমূল? এই নিয়ে জল গড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন অবধি। এরই মাঝে এবার গতকাল সাংবাদিক বৈঠক করে আলিপুর আদালতের একটি নির্দেশনামা এদিন তুলে ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, তাঁরাই নাকি বৈধ তৃণমূল।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, তাঁরা যে কমিটি গঠন করেছেন তৃণমূলের অরূপ রায়কে চেয়ারম্যান করে, সেই কমিটিকেই এবার তৃণমূলের একমাত্র বৈধ কমিটি বলেই রায় দিয়েছে আলিপুর আদালত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এরপরই আসরে নামে কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবিকে খারিজ করেই জানিয়ে দিল তারা, তৃণমূল কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ঋতব্রতবন্দ্যোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
কী বলেছে কালীঘাট তৃণমূল?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করার পরই মমতাপন্থী কালীঘাট তৃণমূলের আইনজীবী অর্ককুমার নাগ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি এদিন খারিজ করে দেন। তিনি বলেন যে, “একটা সাংবাদিক বৈঠক করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেছেন, একটা রায় দিয়েছে শীর্ষ আদালত। যেখানে আদালত তাঁদেরই নাকি ‘আসল তৃণমূল’ বলে স্বীকৃত দিয়েছে। প্রথম কথা হচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মামলা করেননি। এই মামলাটি জুঁই বিশ্বাসের সাথে আরও ২-৩ মিলে করেছেন। জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, তাঁদেরকে আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের থেকেও এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। কমিশনে আমাদের বক্তব্য জানিয়েছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কী জানিয়েছেন কমিশনে, তার প্রতিলিপি নেই আমাদের কাছে।”
#WATCH | Kolkata: On the Court order in their Favour of using the Trinamool Congress's Name and Symbol, West Bengal Leader of the Opposition (LoP) Ritabrata Banerjee says, "Yesterday, regarding our Trinamool Congress ground-level workers—following the special session on June 22nd… pic.twitter.com/NV8igr6I1m
— ANI (@ANI) July 12, 2026
এদিন এরপরই আদালতের নির্দেশের ব্যাখ্যা করে তিনি আরও বলেন যে, “এরই মাঝে জুঁই বিশ্বাসরা হঠাৎ করে মনে করলেন, আলিপুর আদালতে তাঁরা মামলা করবেন। মামলাও করেছেন। সেই মামলাতেই এবার এক্স পার্টি অর্ডার (কেবল বাদীপক্ষের বক্তব্য শুনেই আদেশ) পাশ হয়েছে। এহেন অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার অধিকার আছে। এই নিয়েই করা হবে এবার প্রয়োজনীয় পদক্ষেপ।”
Read More- ঋতব্রতদের শিবিরের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ হলেন মমতার কালীঘাটের তৃণমূল
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এদিন নিশানা করেই আইনজীবী অর্ককুমার নাগ বলেন, “এই কোর্টের আইনের কথা বলে, অর্ডারের কথা বলে কেবল একটা বিভ্রান্তি সৃষ্টি চেষ্টা করা হচ্ছে। এটা কোনও ‘রায়’ নয়। এটা কোনও ‘চূড়ান্ত রায়’ও নয়। অন্য লোক দিয়ে ঋতব্রতরা মামলা করিয়ে, এবার নিজেরা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। কখনও কমিশনের কাছে গিয়ে তাঁরা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তো আবার কখনও আলিপুর আদালতে গিয়ে নিজেরা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তাঁরা নিজেরাই আসলে বিভ্রান্ত। তাই আইনের মারপ্যাঁচের মাধ্যমে তৃণমূলের সব লোকেদের রীতিমতো বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে এতে বিভ্রান্তির কিছু নেই। এখনও অবধি কালীঘাট তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন। এবং তাঁর নেতৃত্বেই পালিত হবে তৃণমূলের কর্মসূচি।”
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





