Job News: ওয়াক-ইন ইন্টারভিউ দিয়েই বাংলা-সহ আরও চারটি বিষয়ে এবার অধ্যাপকে নিয়োগের সুযোগ দিচ্ছে এই কলেজ
কলেজের প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে, মূলত ৪টি বিষয়ের পদের জন্য নেওয়া হবে এই ইন্টারভিউ। বিষয়গুলি হচ্ছে— রিমোট সেন্সিং ও জিআইএস, বায়োটেকনোলজি, এডুকেশন এবং বাংলা।
Job News: উচ্চশিক্ষায় চাকরির সুযোগ, বাংলার ঐতিহ্যবাহী এই মহিলা কলেজে এবার অধ্যাপকের সুযোগ, বিশদ জানুন…
হাইলাইটস:
- এই মহিলা কলেজে একাধিক বিষয়ে ফ্যাকাল্টি নিয়োগ
- বাংলা-সহ ৪টি বিষয়ে অধ্যাপকে নিয়োগ এই কলেজে
- কলেজের প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে কী জারি হয়েছে?
Job News: উচ্চশিক্ষার আঙিনায় এবার ব্যাপক সুযোগ অধ্যাপনার। আগ্রহীদের জন্য বিরাট সুখবর। মেদিনীপুরের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ ‘রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজে’ (স্বশাসিত) এবার অস্থায়ী ভিত্তিতে জারি করা হয়েছে বেশ কিছু অধ্যাপক বা ফ্যাকাল্টি নিয়োগের বিজ্ঞপ্তি। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্নাতকোত্তর (পিজি) এবং স্নাতক (ইউজি) বিভাগের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে এই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া। মেধাবী, যোগ্য এবং গবেষণার কাজে আগ্রহী প্রার্থীদের এবার সরাসরি ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’ বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমের এই পদগুলির জন্য করা হবে বাছাই।
We’re now on Telegram- Click to join
কলেজের প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে, মূলত ৪টি বিষয়ের পদের জন্য নেওয়া হবে এই ইন্টারভিউ। বিষয়গুলি হচ্ছে— রিমোট সেন্সিং ও জিআইএস, বায়োটেকনোলজি, এডুকেশন এবং বাংলা। এরই মধ্যে আগামী ১৪ই জুলাই, ২০২৬ তারিখে বায়োটেকনোলজি (কেবলমাত্র স্নাতক স্তর) এবং বাংলা (স্নাতক ও স্নাতকোত্তর স্তর) বিষয়ের জন্য আয়োজিত হবে ইন্টারভিউ।
We’re now on WhatsApp- Click to join
অন্যদিকে, রিমোট সেন্সিং ও জিআইএস (শুধুমাত্র স্নাতক স্তর) এবং এডুকেশন (স্নাতক ও স্নাতকোত্তর স্তর) বিষয়ের জন্য আগ্রহী প্রার্থীদের নেওয়া হবে ইন্টারভিউ ঠিক তার পরের দিনই, অর্থাৎ ১৫ই জুলাই। ওই নির্দিষ্ট দিনগুলিতে মেদিনীপুরের গোপ প্যালেসে অবস্থিত কলেজের অধ্যক্ষার কার্যালয়ে (প্রিন্সিপালস অফিস) প্রার্থীদের সকাল ১১টার মধ্যে হতে হবে উপস্থিত।

প্রার্থীদের এই পদগুলিতে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC)-র প্রচলিত নিয়মাবলি এবং নির্দেশিকা অনুযায়ী। এই পদগুলিতে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন নিজেদের একটি বিস্তারিত এবং আপডেটেড বায়োডাটা, যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আর শিক্ষাগত যোগ্যতার সমস্ত আসল শংসাপত্র বা প্রমাণপত্র সাথে নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়া এর পাশাপাশি, জমা দিতে হবে ওই সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের এক সেট স্ব-প্রত্যয়িত অর্থাৎ সেলফ-অ্যাটেস্টেড ফটোকপিও।
Read More- BOB-তে নিয়োগ! গ্রুপ প্রধান ও ডেপুটি ম্যানেজার পদের জন্য শীঘ্রই আবেদন করুন
কলেজের অধ্যক্ষা ড. স্বপ্না ঘোড়াইয়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে এদিন আরও স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রার্থীদের এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনও রকম যাতায়াত ভাতা কিংবা দৈনিক ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না। নিয়োগ সংক্রান্ত কোনও অতিরিক্ত তথ্যর আগ্রহী প্রার্থীরা প্রয়োজন বোধ করলে কলেজের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







