EntertainmentSports

Sourav Ganguly Biopic: এআই দিয়ে তৈরি ‘দাদা’র বায়োপিকের পোস্টার! ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই চরম ট্রোলের শিকার রাজকুমার

প্রসঙ্গত, আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পরই লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর দৃশ্যটি। 'দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি'র প্রথম ঝলকেই সেই স্মৃতি উসকে দিয়েছেন ছবির নির্মাতারা।

Sourav Ganguly Biopic: নিন্দুক-সমালোচকদের কথায় সৌরভের চরিত্রে এক্কেবারে বেমানান রাজকুমার!

হাইলাইটস:

  • সৌরভের বায়োপিকের পয়লা লুকে চূড়ান্ত ট্রোলড রাজকুমার
  • রাজকুমারের লুক-পোস্টার দেখে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ
  • তবে বায়োপিকের পয়লা লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

Sourav Ganguly Biopic: কিংবদন্তী সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে শেষমেষ হল অপেক্ষার অবসান। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বহু প্রতীক্ষিত ছবি তাঁর বায়োপিকের ফার্স্ট লুক এদিন প্রকাশ্যে এনেছেন ছবির নির্মাতারা। যেখানে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি হাতে ‘দাদাগিরি’ করতে দেখা গিয়েছে দাদার ভূমিকায় রাজকুমার রাওকে। তবে ‘দাদা’র ওই পয়লা ঝলক সুখ-স্মৃতি ফেরালেও কিন্তু মোটেই সন্তুষ্ট নয় ভক্ত-অনুরাগীমহল। অতঃপর, রাজকুমারের এহেন লুক-পোস্টার আতশকাচে রেখেই শুরু হয়েছে এবার চুলচেরা বিশ্লেষণ! তাঁদের সংযোজন, সৌরভের চরিত্রে একেবারে বেমানান লাগছে অভিনেতা রাজকুমার রাও।

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পরই লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর দৃশ্যটি। ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’র প্রথম ঝলকেই সেই স্মৃতি উসকে দিয়েছেন ছবির নির্মাতারা। ছবির প্রথম পোস্টারেই দেখা মিলেছে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে জার্সি নিয়ে সেই ভঙ্গিতে আড়াই দশক পুরনো মেজাজে রাজকুমার রাও। যদিও সৌরভ নিজে রাজকুমারের এই লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ। এমনকী, ‘দাদা’র পোস্টার, পয়লা লুক দেখে তিনি এও বলেছেন যে, ‘জন্মদিনে এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার’।

We’re now on Telegram- Click to join

তবে, দাদার চরিত্রে রাজকুমারকে একেবারেই বেমানান ঠেকেছে ভক্ত-অনুরাগীমহলের একাংশ। সেই প্রেক্ষিতেই এবার পোস্টার উন্মোচনের পর থেকেই বলিউড অভিনেতা তো বটেই, এদিকে এমনকী সমালোচনার মুখেও পড়তে হয়েছে ছবির নির্মাতাদের। দর্শকদের একাংশ তো এই পোস্টারে কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজিও টের পাচ্ছেন।

এদিকে, কারও আবার দাবি, ‘ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে পুরোটাই তৈরি এআই দিয়ে।’ কেউ আবার বলেন, ‘রাজকুমার নিঃসন্দেহে ভালো অভিনেতা তবে এখানে তাঁকে একেবারেই বেমানান লাগছে। কাস্টিং ডিরেক্টরের উচিত ছিল সূক্ষ্ম বিষয়গুলিকে পর্যালোচনা করা চরিত্র নির্বাচনের সময়ে।’ আবার একাংশ তো আরও একধাপ এগিয়ে গিয়ে দাবি করলেন, ‘২০০২ সালে লর্ডস-এর ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যে ভঙ্গিতে ক্যামেরা-বন্দি হয়েছিলেন, সেই ছবিতেই এবার ‘সুপারইম্পোজ’ করে রাজকুমার রাওয়ের মুখ বসানো হয়েছে!’

Read More- সৌরভের জন্মদিনে কী ভক্তদের বিশেষ চমক? ধরা দিতে পারে ‘দাদা’ লুকে রাজকুমারের ফার্স্ট ঝলক

কারও আবার বিদ্রুপ যে, ‘এর চেয়ে আরও ভালো কাজ করত চ্যাটজিপিটি।’ সৌরভের এক ভক্ত তো আবার বলেই বসলেন, দাদার ভক্ত হিসেবে এটা বলছি যে, মহারাজের বায়োপিকের জন্য একেবারে নিকৃষ্টমানের পয়লা লুক। এর থেকে ভালো পোস্টার বানাতে আরও বেশি পরিশ্রম করে ফ্যানপেজগুলি।’ এইরকম নানাবিধ মন্তব্য ছেয়ে গিয়েছে এবার নেটপাড়ায়।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button