Bangla News

Mamata Banerjee: আচমকা মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের দলের কর্মীকেই চড় কষালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

গতকাল অর্থাৎ বুধবার বারুইপুর কাণ্ডের প্রতিবাদেই মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই দুপুরের দিকে বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয় এই মিছিল।

Mamata Banerjee: কেন হঠাৎ মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঠিক কী হয়েছিল এদিন? জেনে নিন বিস্তারিত

হাইলাইটস:

  • বারুইপুর-কাণ্ডে প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল
  • তৃণমূলের মিছিল ঘিরে বিশৃঙ্খলা চরমে গেলে রাস্তায় নামেন মমতা
  • এরপরই হঠাৎ এক ব্যক্তিকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • চড় বসানো ওই ব্যক্তি তৃণমূলেরই কর্মী বলে পরে জানা গিয়েছে

Mamata Banerjee: গতকাল দুপুরে হাজরায় কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে তৈরি হয় ব্যাপক বিশৃঙ্খলা। এই আবহে পরে রাস্তায় নামেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপক বিশৃঙ্খলার মধ্যেই ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে মেজাজ হারান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলেরই এক ব্যক্তির গালে কষিয়ে চড় মারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে যে, ওই ব্যক্তি তৃণমূল কর্মী। এছাড়াও বিশৃঙ্খলা থামাতেই দলের বেশ কয়েকজন কর্মীকেও পিটে চড় মারতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

We’re now on WhatsApp- Click to join

গতকাল অর্থাৎ বুধবার বারুইপুর কাণ্ডের প্রতিবাদেই মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই দুপুরের দিকে বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয় এই মিছিল। কিন্তু মিছিল কিছুটা এগোতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। মিছিলকে কেন্দ্র করে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। এমনকী, রাস্তার একপাশ দিয়ে ‘মাছ চোর’ গানও ভেসে আসে।

We’re now on Telegram- Click to join

এদিন বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যেও চরম ঘটে সংঘর্ষের ঘটনাও। তৃণমূলকর্মীদের অভিযোগ, ব্যাপক মারধর করা হয়েছে তাঁদের দলের কর্মীদের। বিশৃঙ্খলা থামাতেই এর পর কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সেই সময় তাঁর বাড়ির বাইরেও জমে গিয়েছিল ভিড়। সেই ভিড়ই নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আচমকাই বিশৃঙ্খলা পৌঁছয় চরমে। এরপরই মেজাজ হারিয়ে ফেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি সামনে থাকা দলেরই এক কর্মীকে সপাটে চড় মেরে বসেন।

এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, “আসলে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মমতা মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছেন। এই সব আচরণ দুর্ভাগ্যজনক হলেও এখন ঠিকই করছেন তিনি। মানসিক ভারসাম্য তাঁর নষ্ট হয়ে গিয়েছে। এখনও তিনি মেনে নিতে পারছেন না যে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন বাংলার মানুষ।”

Read More- আজই বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুলিশ কর্তাদের সাথে বৈঠক এবং নির্যাতিতার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

গতকাল কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পুলিশের ভূমিকার ওপর তীব্র নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের ‘দাঙ্গাকারী’দের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী বলেও উল্লেখ করেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাইকোর্টের অনুমতি নিয়েই ছাত্র-যুবরা মিছিল করেছে। সকলেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে। আমার বাড়ির সামনে ঘুরে বেড়িয়েছে বিজেপির গুন্ডারা। চিৎকারও করেছে। ভয়ও দেখিয়েছে আমাকে। ভালো করে সরকার চালান।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button