Sourav Ganguly Biopic: সৌরভের জন্মদিনে কী ভক্তদের বিশেষ চমক? ধরা দিতে পারে ‘দাদা’ লুকে রাজকুমারের ফার্স্ট ঝলক
সূত্রের দাবি, এই ছবির নির্মাতারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনকেই ছবির প্রথম প্রচারের জন্য বেছে নিতে চাইছেন। সেই কারণেই ৮ই জুলাই ‘দাদা – দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ ছবির প্রথম লুক প্রকাশের সম্ভাবনা প্রবল।
Sourav Ganguly Biopic: বলিউডের অন্দরে এখন জোরদার গুঞ্জন, ৮ই জুলাই প্রকাশ্যে আসতে পারে বায়োপিকের ফার্স্ট লুক
হাইলাইটস:
- রাজকুমার রাওকে দাদার লুকে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমী থেকে সিনেমাপ্রেমীরা
- ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই মিলতে পারে এই ঝলক
- এবার আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা অবসানের পরই মিলবে এর আসল উত্তর
Sourav Ganguly Biopic: ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে এবার বিনোদন পর্দায় তৈরি হচ্ছে বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’। ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুযায়ী, আগামী ৮ই জুলাই, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই প্রকাশ্যে আসতে পারে তাঁর বায়োপিক ছবির প্রথম লুক। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও অবধি এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও এই জল্পনাই যেন এখন সর্বত্র চর্চার কেন্দ্রে।
We’re now on WhatsApp- Click to join
সূত্রের দাবি, এই ছবির নির্মাতারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনকেই ছবির প্রথম প্রচারের জন্য বেছে নিতে চাইছেন। সেই কারণেই ৮ই জুলাই ‘দাদা – দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ ছবির প্রথম লুক প্রকাশের সম্ভাবনা প্রবল। এপ্রিল মাসেই শুরু হয়েছে ছবির শুটিং এবং বর্তমানে দ্রুত এগোচ্ছে ছবির বিভিন্ন পর্যায়ের কাজ। সূত্র মারফত, ছবির প্রথম লুকের পাশাপাশি ছবির মুক্তির সম্ভাব্য তারিখও এদিন ঘোষণা করা হতে পারে বলেই খবর। এ বিষয়ে যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
We’re now on Telegram- Click to join
সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনেতা রাজকুমার রাওকে কেমন দেখাবে, এই নিয়েই দর্শকদের কৌতূহল চরমে। এই চরিত্রটি রাজকুমারের কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। ক্রিকেটমহলের একাংশের মতে, এই ছবির কেবল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাঠের সাফল্য নয়, ভারতীয় ক্রিকেটে তাঁর নেতৃত্ব এবং আগ্রাসী মানসিকতা আর নতুন প্রজন্মকে গড়ে তোলার গল্পও অন্যতম আকর্ষণ হতে চলেছে।
#RajkummarRao 's upcoming sports biopic, #Dada – The Sourav Ganguly Story, 's first look will be out on July 8, marking #SouravGanguly 's birthday. pic.twitter.com/Enxxd3E4pk
— Always Bollywood (@AlwaysBollywood) July 6, 2026
কী দেখানো হবে সৌরভের এই বায়োপিকে?
এই ছবিতে সৌরভের ক্রিকেটজীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির পাশাপাশি ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবে তাঁর সময়, প্রত্যাবর্তন, একাধিক বিতর্ক এবং ভারতীয় ক্রিকেটে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাবও ছবিতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। ভারতীয় ক্রিকেটে সৌরভ অর্থাৎ ‘দাদা’র অবদান এবং তাঁর বিপুল জনপ্রিয়তার কারণে ইতিমধ্যেই এই বায়োপিক বছরের অন্যতম প্রতীক্ষিত হিন্দি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
Read More- সৌরভের বায়োপিকের জন্য মার্চেই তিলোত্তমায় আসছেন রাজকুমার, কোথায় কোথায় হবে ছবির শুটিং?
নির্মাতারা যদিও ছবির এখনও ফার্স্ট লুক এবং ছবির মুক্তির দিন নিয়ে মুখ খোলেননি। তবু ইন্ডাস্ট্রির অন্দরে জোরদার গুঞ্জন যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই ছবির প্রথম ঝলক প্রকাশ করে ভক্তদের চমক দিতে পারে বলেই খবর। সবকিছু ঠিকঠাক পরিকল্পনামাফিক এগোলে, ৮ই জুলাই অভিনেতা রাজকুমার রাওকে প্রথমবার ‘দাদা’র ভূমিকায় দেখার অপেক্ষার অবসান ঘটতে পারে।
এইরকম আরও বিনোদন এবং খেলা দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







