Bangla News

Amit Shah-Prosenjit Chatterjee: আচমকা প্রসেনজিতের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন গিয়েছিলেন? এদিন কারণ জানালেন অমিত শাহ নিজেই

অভিনেতা প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে গিয়ে অভিনেতার সাথে সাক্ষাতের একাধিক ছবি এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই অভিনেতা প্রসেনজিতের বাড়িতে যাওয়ার কারণ জানিয়ে ইংরেজি এবং বাংলা দুই ভাষায় অমিত শাহ লিখেছেন, ‘বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা,

Amit Shah-Prosenjit Chatterjee: এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সবটা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

হাইলাইটস:

  • অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই
  • কেন আচমকা অভিনেতার বাড়ি গিয়েছিলেন তা এবার নিজ মুখেই জানালেন

Amit Shah-Prosenjit Chatterjee: টলিউডের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতি। কিন্তু, আচমকা কেন? সোমবার বিকেল থেকেই এই নিয়ে গুঞ্জন শুরু হয় রাজ্য-রাজনীতিতে। এই সংক্রান্ত পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকা সত্ত্বেও বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র’-র বাড়িতে অমিত শাহ কেন গেলেন, তা নিয়েই এবার জল্পনা বাড়ে। অবশেষে কয়েক ঘণ্টা পরই সেই জল্পনার অবসান ঘটালেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই। এদিন সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডলে জানালেন, তিনি কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরর বাড়ি গিয়েছিলেন।

We’re now on Telegram- Click to join

এদিন সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

অভিনেতা প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে গিয়ে অভিনেতার সাথে সাক্ষাতের একাধিক ছবি এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই অভিনেতা প্রসেনজিতের বাড়িতে যাওয়ার কারণ জানিয়ে ইংরেজি এবং বাংলা দুই ভাষায় অমিত শাহ লিখেছেন, ‘বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে তাঁর বাসভবনে আন্তরিক সাক্ষাৎ করলাম। এবং ‘বিশেষ জনসংযোগ অভিযান’-এর অংশ হিসেবে, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে অবহিত করলাম তাঁকে।’

We’re now on WhatsApp- Click to join

কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করেছেন শ্রী নরেন্দ্র মোদী। মোদী সরকারের ১২ বছর পূর্তিতে বিজেপি শুরু করেছে ‘বিশেষ জনসংযোগ অভিযান’। এরই অঙ্গ হিসেবে বাংলায় এসে তিনি যে প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন, তা এবার সবটা স্পষ্ট করে দিলেন অমিত শাহ।

গতকাল অর্থাৎ সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন অমিত শাহ। প্রথমে তিনি কলকাতার ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান থেকেই ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে যান অমিত শাহ। সেখানে কিছুক্ষণ কাটিয়েই বালিগঞ্জে প্রসেনজিতের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যান।

Read More- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, আজ ৩টি কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এছাড়া রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং লকেট চট্টোপাধ্যায়রাও। ঠিক মিনিট পনেরো প্রসেনজিতের বাড়িতেই ছিলেন অমিত শাহ। সেখানেই চা পান করেন তিনি বলেই জানা গিয়েছে। অভিনেতা প্রসেনজিতের বাড়ি থেকে বেরিয়ে শ্যামাপ্রসাদকে নিয়ে মিলনমেলায় একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button