CM Suvendu Adhikari-Baruipur Case: আজই বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুলিশ কর্তাদের সাথে বৈঠক এবং নির্যাতিতার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, বারুইপুর কাণ্ডে সরকারের কাছে নির্যাতিতা নাবালিকার পরিবার যা যা চেয়েছে সেই সব কাজ করছে সরকার। সরকার, পরিবার এবং পুলিশের কাছ থেকে যা যা চেয়েছে তা তাঁরা পাবেন৷
CM Suvendu Adhikari-Baruipur Case: ‘এবার ন্যায় বিচার পাবেন…’ বারুইপুর কাণ্ডের আবহে এদিন সাফ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হাইলাইটস:
- বারুইপুরে কিশোরীর মৃত্যু ও গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি, এই ‘জঘন্যতম’ যে অপরাধ হয়েছে, তাঁর সর্বোচ্চ শাস্তি হবে
- বারুইপুর কাণ্ডের আবহে আজই বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari-Baruipur Case: বারুইপুর কাণ্ডে এবার দোষীদের অত্যন্ত চরম শাস্তির জন্য আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এই ঘটনার তদন্তে আইজি-র নেতৃত্বে পুলিশ, এবং সিট সবাই কাজ করছে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই আবহে আজ অর্থাৎ মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, বারুইপুর কাণ্ডে সরকারের কাছে নির্যাতিতা নাবালিকার পরিবার যা যা চেয়েছে সেই সব কাজ করছে সরকার। সরকার, পরিবার এবং পুলিশের কাছ থেকে যা যা চেয়েছে তা তাঁরা পাবেন৷ এই ঘটনায় কোনও পুলিশ কর্মীর গাফিলতি থাকলেও সেক্ষেত্রেও চরম ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
We’re now on WhatsApp- Click to join
আজ অর্থাৎ মঙ্গলবার ঠিক দুপুর ২টো নাগাদ ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ কর্তাদের সাথে বৈঠক সহ নির্যাতিতার পরিবারের সাথেও সাক্ষাৎ করতে বারুইপুরে জেলা পুলিশ কার্যালয়ে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানান যে, ‘‘যদি মিসিং ডায়রি হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন যথেষ্ট সচেষ্ট না হয়ে থাকে, কারও যদি কোনও গাফিলতি থাকলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে এর দরজা দেখিয়ে দেব। নির্যাতিতার বাবা এবং পরিবার যা যা চাইবেন তাঁদেরকে তা দেওয়ার জন্য প্রস্তুত তিনি। এবার ন্যায় বিচার পাবেন। ক্যাপিটাল পানিশমেন্টের জন্যও যা যা সুপারিশ করা দরকার তা করবে রাজ্যের সরকার।’’
Justice will be served in the Baruipur incident!!
While the Chief Minister ensures the maximum punishment for the perpetrators as demanded by the victim's father, strict action will also be taken against those who attacked the police and damaged railway properties. Lawbreakers… pic.twitter.com/1XMmlqRQIs— BJP West Bengal (@BJP4Bengal) July 6, 2026
গত রবিবার সকাল থেকেই বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকাজুড়ে। নিখোঁজ নাবালিকার দেহ পুকুর থেকে উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারাও। এরপরই নির্যাতিতার বাবার সাথে ফোনে কথা বলে তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। নতুন সরকারে আসার পরপরই যে জিরো টলারেনসের পথেই হাঁটবে নয়া রাজ্য সরকার তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজ, মঙ্গলবার বারুইপুর পৌঁছে নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী বার্তা দেন সেটাই এখন দেখার বিষয়।
Read More- বারুইপুরে নাবালিকার ধর্ষণ মৃত্যুর ঘটনায় রাতভর ধরে অভিযান পুলিশের! পুলিশের জালে ৪
অন্যদিকে, আজ, মঙ্গলবার অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল ওই নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে সকালেই বারুইপুর যাচ্ছেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







