Shyama Prasad Mukherjee Birth Anniversary: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, আজ ৩টি কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি তাঁর বার্তায় লেখেন, ‘দেশ জুড়ে আজ দেশের মহান অখণ্ড ভারতের প্রণেতা শিক্ষাগুরু ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। শ্যামাপ্রসাদের অমূল্য অবদান ভারতকে আত্মনির্ভর নতুন করে জাতি গঠনের জন্য উদ্বুদ্ধ করবে, যাঁর সাহস, জীবন পাণ্ডিত্য এবং জাতীয় সেবার প্রতি অবিচল অঙ্গীকারের হল এক অন্য নাম।
Shyama Prasad Mukherjee Birth Anniversary: এদিন শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?
হাইলাইটস:
- আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী
- তাঁর স্কুল বাড়ির বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- এই উপলক্ষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Shyama Prasad Mukherjee Birth Anniversary: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রদ্ধাজ্ঞাপন করে বিশেষ বার্তা শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতায়
‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের মঞ্চে বারংবার উঠে এসেছিল শ্যামাপ্রসাদের প্রসঙ্গ। তাঁর বার্তাতে এবার শ্যামাপ্রসাদের অবদানের কথা উঠে এল।
We’re now on WhatsApp- Click to join
তিনি তাঁর বার্তায় লেখেন, ‘দেশ জুড়ে আজ দেশের মহান অখণ্ড ভারতের প্রণেতা শিক্ষাগুরু ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। শ্যামাপ্রসাদের অমূল্য অবদান ভারতকে আত্মনির্ভর নতুন করে জাতি গঠনের জন্য উদ্বুদ্ধ করবে, যাঁর সাহস, জীবন পাণ্ডিত্য এবং জাতীয় সেবার প্রতি অবিচল অঙ্গীকারের হল এক অন্য নাম। ভারতের মর্যাদা, ঐক্য এবং অগ্রগতির জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন।”
We’re now on Telegram- Click to join
প্রসঙ্গত, বহুবিধ ক্ষেত্রে বিস্তৃতছিল ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। তিনি ছিলেন একজন অসামান্য চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, যিনি এক ভবিষ্যৎমুখী শিক্ষাকে করতেন সমর্থন। শিল্পমন্ত্রী হিসেবে তিনি জীবিকার বিকাশ নিশ্চিত করার পাশাপাশি শিল্পক্ষেত্রেও তিনি আত্মনির্ভরশীলতার ভিত্তি স্থাপনও করেছিলেন। রাজ্যের দুর্ভিক্ষের সময় মানবিক প্রচেষ্টা দুর্দশাগ্রস্তদের প্রতি তিনি তাঁর গভীর সহানুভূতির প্রতিফলন। সর্বোপরি, ভারতের ঐক্য এবং অখণ্ডতার প্রতি তাঁর অবিচল অঙ্গীকার এক চিরস্থায়ী অনুপ্রেরণারও উৎস হিসাবে রয়েছে। আমরা আজ যখন ‘বিকশিত ভারতের’ পথে এগিয়ে চলেছি, তাঁর স্বপ্ন আলোকিত করে চলেছে আমাদের পথকে।”
Today, on the 125th Jayanti of Dr. Syama Prasad Mookerjee, I bow to one of India's most remarkable nation-builders, whose life was defined by scholarship, courage and an unwavering commitment to national service. He dedicated himself to the cause of India's unity, dignity and…
— Narendra Modi (@narendramodi) July 6, 2026
আজ শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “ভারত মাতার বীর সন্তান, দূরদর্শী রাষ্ট্র-নায়ক এবং এক বিশিষ্ট জাতীয়তাবাদী ব্যক্তিত্ব ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর এহেন শুভমুহূর্তে তাঁর প্রতি আমি আমার সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। জাতীয় ঐক্য এবং জনসেবার প্রতি তাঁর অবিচল অঙ্গীকার সর্বদা হয়ে থাকবে অনুপ্রেরণা।”
On the auspicious occasion of the 125th Birth Anniversary of Bharat Mata's brave Son; visionary Statesman and Nationalist; Dr. Shyama Prasad Mukherjee, I pay my humble tributes.
His unwavering commitment to national unity and public service will always remain an inspiration. pic.twitter.com/bZTN6VLkxu— Suvendu Adhikari (@SuvenduWB) July 6, 2026
এদিকে, আজ শ্যামাপ্রসাদের জন্মদিবস পালন উপলক্ষেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেলে কলকাতায় ৩টি কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। শ্যামাপ্রসাদের অনুপ্রেরণাদায়ক অবদানকে পুনরায় বাংলার সাধারণ জনতার, এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতেই রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। প্রধানমন্ত্রী মোদির রাজ্য সফরের পর এবার শ্যামাপ্রসাদের জন্মদিবার্ষিকীতে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। তাঁরই হাত ধরে আজ শ্যামাপ্রসাদের ভূমিকার কথা আপামর বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে বিজেপি সরকার।
আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম বার্ষিকীতে তাঁর স্কুল ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন সেজে উঠেছে। ১৯০৬ সাল থেকে ম্যাট্রিক অবধি এই স্কুলেই পড়াশোনা করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই আজকের দিনে তাঁর স্কুল বাড়িকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন স্কুলের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। তাই ইতিমধ্যে এর প্রস্তুতি রীতিমতো তুঙ্গে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







