Baruipur Incident: বারুইপুরে নাবালিকার ধর্ষণ মৃত্যুর ঘটনায় রাতভর ধরে অভিযান পুলিশের! পুলিশের জালে ৪
ইতিমধ্যেই ঘটনায় গনপিটুনির জেরে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে৷ ঘটনায় পরিবারের সাথে এ বিষয়ে গতকালই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ‘বর্বরোচিত অপরাধ’ এবং বারুইপুর কাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কালীঘাটের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷
Baruipur Incident: বারুইপুরে নাবালিকার ধর্ষণ মৃত্যুর ঘটনায় গণপ্রহারের ফলে মৃত্যু হয় ১ সন্দেহজনক অভিযুক্তর
হাইলাইটস:
- গত শনিবার বারুইপুরে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ
- ঘটনায় রাতভর অভিযান চালিয়ে এবার ৪জনকে আটক করল পুলিশ
- গতকাল সকাল থেকে খুনের অভিযোগকে কেন্দ্র করেই উত্তপ্ত বারুইপুর
Baruipur Incident: গতকাল থেকে নাবালিকার মৃত্যুকে কেন্দ্রকে করে উত্তপ্ত বারুইপুর জুড়ে৷ বারুইপুরে কিশোরীর মৃত্যুর ঘটনায় রাতভর অভিযান চালানোর পর ৪জনকে আটক করল বারুইপুর থানার পুলিশ৷ সূত্রের খবর অনুযায়ী, ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল, এরপর পর পর ৩জনকে আরও আটক আরও পুলিশ।
We’re now on Telegram- Click to join
ইতিমধ্যেই ঘটনায় গনপিটুনির জেরে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে৷ ঘটনায় পরিবারের সাথে এ বিষয়ে গতকালই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ‘বর্বরোচিত অপরাধ’ এবং বারুইপুর কাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কালীঘাটের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷
We’re now on WhatsApp- Click to join
প্রসঙ্গত, ১২ বছরের কিশোরীকে ধর্ষণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়েছে বারুইপুর৷ বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে দেহ উদ্ধার হয় নাবালিকার। বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ যে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। শনিবার বিকেল ৪ টে থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল।
ভালো করে পড়ুন; তিনজন বিজেপি কর্মী একটি ক্লাস ফাইভে পড়া ন বছরের মেয়েকে গণধর্ষণ করে খুন করে।
ধর্ষণকারীদের যখন, সাধারণ মানুষ পুলিশের হাতে ধরিয়ে দেয় তখন বিজেপি নেতা শান্তনু মন্ডল তাদের ছাড়িয়ে আমি। এখনো অঞ্চল জুড়ে বিক্ষোভ চলছে।
অবাক হবেন না, এটাই বিজেপি। pic.twitter.com/2B22s4DEx0
— S Banerjee (@stopstarekiss) July 5, 2026
ওই নাবালিকার পরিবারের অভিযোগ যে খাবার কেনার জন্যই বেরিয়েছিল সে। তারপরই চার অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলেও ওঠে অভিযোগ। এর জেরেই রবিবার সকাল থেকেই উত্তপ্ত বারুইপুরের সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখেই উত্তেজিত জনতার বিক্ষোভ। বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ফোনে কথা হয় মৃতা ছাত্রীর বাবার মঙ্গলবার ভবানীভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা যা অভিযোগ রয়েছে সবটাই শুনবেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে অবরোধ-বিক্ষোভ-ভাঙচুর৷ গতকাল উন্মত্ত জনতার বিরুদ্ধে পুলিশ প্রথমে ঘটনাস্থলে গেলে তাদের দিকে ঢিল ছুড়ে মারার অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত বেশ কিছু পুলিশকর্মীও৷ গতকাল শিয়ালদহ-নামখানা লাইনে অবরোধের জেরে বন্ধ ছিল ঘণ্টাখানেক ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা সড়কও বন্ধ থাকে। এই ঘটনায় এক সন্দেহজনক অভিযুক্তকে গণপ্রহারের ফলে মৃত্যু হয় ওই সন্দেহভাজনের৷ ঘটনাস্থল যায় পুলিশের অ্যাকশান রেপিড ফোর্স।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







