Bangla News

Jaya Bachchan-Mamata Banerjee: আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয়া বচ্চন, ডেরেক ও ব্রায়েনের গাড়িতে কালীঘাটে সপা সাংসদ

২৬শের ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে একেবারে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ভোট চুরিরও অভিযোগ তুলেছিলেন তিনি। এই নিয়ে মামলাও চলছে আদালতে।

Jaya Bachchan-Mamata Banerjee: জয়া বচ্চনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী কথা হল ১ ঘণ্টার সাক্ষাতে?

হাইলাইটস:

  • কিরণময় ননদের মন্তব্যের পরই আচমকা মমতার বাড়িতে জয়া বচ্চন
  • মমতা সাক্ষাতে কেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা অমিতাভ ঘরণী?
  • জয়া বচ্চনের কালীঘাট আসা নিয়ে জোরদার জল্পনা রাজ্য রাজনীতিতে

Jaya Bachchan-Mamata Banerjee: সম্প্রতি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে আসেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। গতকাল বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সাথে একই গাড়িতে সাংসদ কালীঘাটে যান। জয়া বচ্চনকে বাড়িতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

২৬শের ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে একেবারে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ভোট চুরিরও অভিযোগ তুলেছিলেন তিনি। এই নিয়ে মামলাও চলছে আদালতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকেই সমর্থন জানিয়ে ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও।

We’re now on Telegram- Click to join

এবারে রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের কয়েকদিন পরই কলকাতায় এসে কালীঘাটের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এদিকে তার কিছুদিন পর অবশ্য সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ মমতা বন্দ্যোপাধ্যায়েরই সমালোচনাই করেছিলেন। তাঁর মতে যে, “মানুষ আর মমতাকে চায়নি, তাই হেরেছেন তিনি।”

এমতাবস্থায় হঠাৎ সপা সাংসদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এদিন গাড়িতেই ডেরেক ও ব্রায়ানের কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন অভিনেত্রী জয়া বচ্চন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরেই তিনি ছিলেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এদিন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জয়া বচ্চনের সম্পর্ক দীর্ঘ দিনের। এদিন তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা হয়। সাম্প্রতিক দুই নেত্রীর মধ্যে বিভিন্ন পরিস্থিতি নিয়েও কথা হয়।

এদিকে হঠাৎই কলকাতার কালীঘাটে এসে মমতার সাথে জয়ার দেখা করা নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের অন্দরে চলা বর্তমান কোন্দলকে কটাক্ষ করে বিজেপি নেত্রী তথা এ রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল শাসক দলকে এক হাত নিয়েছেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান তিনি, “যে কেউ আসতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার ও এর সাথে বাকস্বাধীনতা বা চলাফেরার স্বাধীনতার রয়েছে সম্পর্ক।”

Read More- কাউন্টডাউন শেষ, আজই রাজ্যের ১ কোটি ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার ৩০০০ টাকা

তবে, এরই সাথে তীব্র কটাক্ষ করে আদৌ এই মুহূর্তে কোনও অস্তিত্ব আছে কি না তৃণমূল কংগ্রেসের, তা নিয়েই প্রশ্ন তোলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, “এখন তৃণমূল অজস্র টুকরোয় ভেঙে গিয়েছে ও রাজ্য বা তাদের কতগুলো দল দিল্লিতে উপদল তৈরি হয়েছে, তা গোনাও এবার অসম্ভব।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button