Entertainment

Susmita Dey: আরজি কর কাণ্ডের নিশংস হাড়হিম করা হত্যাকাণ্ডের ছায়ায় ছোটপর্দায় ‘তিলোত্তমা’ সুস্মিতা

এবার এর মাঝেই স্টার জলসার পর্দায় আসছে 'তিলোত্তমা'। এই মেগার হাত ধরেই ঘরে ফিরছেন অভিনেত্রী সুস্মিতা দে। গতকাল প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো।

Susmita Dey: তিলোত্তমার স্মৃতি উস্কে ঘরে ফিরছেন সুস্মিতা দে, স্টার জলসায় আসছে এবার নতুন ধারাবাহিক

হাইলাইটস:

  • ছোটপর্দায় এই প্রথমবার দ্বৈত চরিত্রে সুস্মিতা দে
  • এবার টেলিপর্দায় হাড়হিম করা আরজি কর কাণ্ড!
  • ‘তিলোত্তমা’র হাত ধরেই ঘর ওয়াপসি সুস্মিতা দের

Susmita Dey: ২০২৪ সালের ৯ই অগাস্ট। তোলপাড় হয়েছে শহর কলকাতা। আরজি হাসপাতালের কর্মরত এক মহিলা পড়ুয়া চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়। হাড়হিম করা এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে উঠেছিল প্রতিবাদের ঝড়। ন্যায় বিচারের দাবিতে পা মিলিয়েছিল সকলে।

এবার এর মাঝেই স্টার জলসার পর্দায় আসছে ‘তিলোত্তমা’। এই মেগার হাত ধরেই ঘরে ফিরছেন অভিনেত্রী সুস্মিতা দে। গতকাল প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। যেখানে দেখা গিয়েছে একদিকে ছাদনাতলায় বধূবেশে আছেন তো অন্যদিকে আবার ব্যালে নৃত্যশিল্পী (ডান্সার)। এ থেকেই স্পষ্ট এই ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা দে।

We’re now on WhatsApp- Click to join

এছাড়াও আরও এক চমক রয়েছে, আর সেটা হল তিনি হলেন একজন চিকিৎসকও। এদিন যাঁর কপালে চন্দনের ফোঁটা আর লাল বেনারসী পরে জীবনের এক নতুন ইনিংস শুরু করার অপেক্ষায়। কিন্তু, হঠাৎই বিয়ের আসর ছেড়ে পৌঁছান তিনি হাসপাতালে। রাতের অন্ধকারে হাসপাতালে চলা সমস্ত দুর্নীতির প্রমাণই হাতে আসতেই সেখানেই উপস্থিত দুষ্কৃতি। বিপদের আঁচ পেয়েই তাঁকে বিষয়টা কোনওক্রমে জানানোর সুযোগ পান। তবে, আর শেষরক্ষা হল না।

We’re now on Telegram- Click to join

হাসপাতালের ছাদ থেকে পড়েই মৃত্যু হয় তার। তাঁর মৃত্যুর বদলা নিতেই সেখানে সেই নৃত্যশিল্পী আসে। নিজেকে পরিচয় দেন তিলোত্তমা বলে। তারপর সুস্মিতা বলেন, “এটা একটা সম্পূর্ণ স্বাধীন গল্প। এর সাথে কোনও সংযোগ নেই আরজি কর কাণ্ডের। প্রথমবার এইরকম দ্বৈত চরিত্রে অভিনয় করছি। এটি নতুন একটা অভিজ্ঞতা আমার কাছে। চিকিৎসক হওয়ার পাশাপাশি আমি ব্যালে ডান্সারও। এটা আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ। প্রতিদিন প্র্যাকটিস করতে হচ্ছে ব্যালে ডান্সারের জন্য। একটু সময় লাগবে এটা রপ্ত করতে।”

তিনি আরও বলেন, “এখানে আমার চরিত্রটা যমজ বোনের। এক বোন চিকিৎসক তো অপরজন ডান্সার। এই মেগায় দর্শকরা প্রথমবার আমাকে অ্যাকশন করতে দেখবে।” চিকিৎসকের এই চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছেন প্রযোজনা সংস্থা ব্লুজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী।

Read More- দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা করা হল ‘দাদাগিরি’র নতুন সিজনের সম্প্রচারের সময়

এদিকে, বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন সৌম্যদীপ। এটাই তাঁর প্রথম কাজ নায়ক হিসেবে। সৌম্যদীপ প্রসঙ্গে সুস্মিতার সংযোজন যে, “লুক সেটের সময়ই কথা হয়েছে প্রথম। ধীরে ধীরে কাজ করার সময়ই আরও তাঁকে ভালোভাবে চিনতে পারব।”

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button