Entertainment

Koel Mallick: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার পরই এদিন বিদেশে রঙিন মেজাজে ধরা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আমেরিকায় কোয়েলের মাসি থাকেন। সেই প্রেক্ষিতেই অভিনেত্রী ছুটি কাটাতে নিউ ইয়র্কে পাড়ি দিয়েছেন। রাজ্যে পালাবদলের আবহেই রাজনৈতিকমহলেও ঝড় উঠলেও সেখান থেকে এদিন রঙিন মেজাজে ধরা দিয়ে কোয়েল স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন

Koel Mallick: ফুরফুরে মেজাজে বিদেশের রাস্তায় পোজ, এদিন টাইমস স্কোয়ারে কী করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক?

হাইলাইটস:

  • একগাল হাসি নিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিলেন কোয়েল মল্লিক
  • গোলাপি ওয়ান শোল্ডার থাই স্লিট ড্রেসে পোজ দিয়েছেন নায়িকা
  • এদিন মা-বাবাকে নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন কোয়েল মল্লিক

Koel Mallick: ২৬শের নির্বাচনে তৃণমূলের হারের পর নতুন সরকার ক্ষমতায় আসার সময় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনেত্রী কোয়েলের মাসখানেকের ‘অণু-রাজনৈতিক’ কেরিয়ার নিয়ে গত কয়েকদিনে অবশ্য কম চর্চা হয়নি! তবে তিনি বরাবরই বিতর্ক এবং সমালোচনা থেকে দূরেই থেকেছেন। তাই এহেন চর্চার মাঝেও মুখ খোলেননি অভিনেত্রী! এসবের মাঝেই মা-বাবাকে সঙ্গে নিয়ে আমেরিকায় পাড়ি দেন কোয়েল মল্লিক। এবার বিদেশে থেকেই রঙিন মেজাজে ধরা দেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

We’re now on Telegram- Click to join

আমেরিকায় কোয়েলের মাসি থাকেন। সেই প্রেক্ষিতেই অভিনেত্রী ছুটি কাটাতে নিউ ইয়র্কে পাড়ি দিয়েছেন। রাজ্যে পালাবদলের আবহেই রাজনৈতিকমহলেও ঝড় উঠলেও সেখান থেকে এদিন রঙিন মেজাজে ধরা দিয়ে কোয়েল স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তিনি এখন ব্যক্তিগতজীবন নিয়ে ব্যস্ত। কখনও বিমান থেকে বাবা-মায়ের সাথে সেলফি, তো আবার কখনও আন্তর্জাতিক পিতৃদিবসে সেখানকার ছবি পোস্ট করেই বাবা রঞ্জিত মল্লিককেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আবার খুড়তুতো ভাইবোনদের সাথেও লং ড্রাইভ-এও গিয়েছেন অভিনেত্রী।

We’re now on WhatsApp- Click to join

এবার এদিন টাইমস স্কোয়্যারের শশব্যস্ত রাস্তা থেকে নিজের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাগ করে নিলেন ভক্তদের সাথে। যা দেখে রীতিমতো অনুরাগীরাও নস্ট্যালজিক। এ যেন সেই আগের ‘পাগলু’ বা ‘রংবাজ’-এর সময়কার কোয়েল মল্লিক।

এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি ওয়ান শোল্ডার থাই স্লিট ড্রেস। গাল ভরা হাসি নিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। কোয়েলের এহেন ছবি দেখে আবার অনেকেই নায়িকার দুই সন্তানের খোঁজ নিয়েছেন।

Read More- ‘জিরো থেকে চ্যাম্পিয়ন হওয়ার সফর’, সারেগামাপা-র ট্রফি জিতেই চোখে জল ভরা পোস্ট ইসলামপুরের ছেলে আয়ুষের

রাজনীতির সাথে কোনও দিনই ছিলেন না তিনি। যখন ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরা একে একে রাজনৈতিক দলে যোগ দিতে শুরু করেন, তখনও নিজের ‘অরাজনৈতিক’ অবস্থানেই অটল থেকেছেন তিনি। তবে চলতি বছরের এপ্রিল মাসেই আচমকা তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ করে সকলকে হতবাক করে দেন অভিনেত্রী! কিন্তু তাঁর সেই রাজনৈতিক ইনিংসই বেশি দিন স্থায়ী হয়নি। শপথগ্রহণের মাত্র দিন কয়েকের মাথায় ই-মেইল মারফৎ তিনি রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button