CM Suvendu Adhikari In Jangalmahal: প্রথমবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হুল দিবসের অনুষ্ঠানে বাঁকুড়ায় যাচ্ছেন তিনি
মুখ্যমন্ত্রীর জন্য বাঁকুড়ার মুকুটমণিপুরে মূল মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, সম্মান জানানো হবে সাঁওতালি ভাষায় লেখক এবং সাহিত্যিকদের।
CM Suvendu Adhikari In Jangalmahal: আজ মুকুটমণিপুরের হুল দিবসের মঞ্চ থেকে সিধু কানুর নতুন মূর্তি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
হাইলাইটস:
- আজ হুল দিবসের অনুষ্ঠানে উপস্থিত হতে বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন তিনি
- মুখ্যমন্ত্রীর জন্য বাঁকুড়ার মুকুটমণিপুরে মূল মঞ্চ তৈরি করা হয়েছে
CM Suvendu Adhikari In Jangalmahal: হুল দিবসের অনুষ্ঠানে বুধবার অর্থাৎ আজ বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মসনদে বসার পর এই প্রথম জঙ্গলমহলে পা রাখছেন তিনি। পালাবদলের পর রাজ্য সরকারের তরফে হুল দিবস অনুষ্ঠান উদযাপন হচ্ছে আজ। জেলায় জেলায় ব্লকে ব্লকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
We’re now on WhatsApp – Click to join
মুখ্যমন্ত্রীর জন্য বাঁকুড়ার মুকুটমণিপুরে মূল মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, সম্মান জানানো হবে সাঁওতালি ভাষায় লেখক এবং সাহিত্যিকদের। আজ মুকুটমণিপুরের হুল দিবসের মঞ্চ থেকে সিধু কানুর নতুন মূর্তি উদ্বোধন করা হবে। প্রায় ১৫ হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন।
On the solemn occasion of Hul Diwas, I offer my deepest tributes to the immortal martyrs of the Santhal Rebellion.
The unparalleled bravery, fierce spirit and supreme sacrifice of valiant leaders like Sidho, Kanho, Chand, Bhairav and many others in their fight against British… pic.twitter.com/SAW2uxlqHD— Suvendu Adhikari (@SuvenduWB) June 30, 2026
রাজ্যে পালাবদলের পর আজ প্রথমবার জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরের একলব্য মডেল স্কুলের মাঠে আয়োজিত হুল দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। জানা গিয়েছে, আজ হেলিকপ্টারে চড়ে দুপুর ১টা নাগাদ তিনি মুকুটমণিপুরে পা রাখবেন। হুল বিপ্লবের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আদিবাসী সমাজের কৃতি পড়ুয়াদেরও সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি কী বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।
তৃণমূল সরকারের আমলে সাধারণত ঝাড়গ্রামে হতো হুল দিবসের রাজ্য স্তরের অনুষ্ঠান। এ বারই প্রথম তা হচ্ছে বাঁকুড়া জেলায়। মুকুটমণিপুরে হবে হুল দিবসের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের দুই আদিবাসী মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং দিবাকর ঘরামি। এছাড়া থাকবেন সাংসদ সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো, খগেন মুর্মু, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার-সহ একঝাঁক বিজেপি বিধায়ক।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







