Politics

One World News Political: বাংলার রাজনীতি আজ একাধিক খবরে সরগরম, ঝটপট দেখে নিন আজকের রাজনৈতিক রাউন্ডআপ

বিধানসভায় পাস হল বহু চর্চিত 'পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, ২০২৬'। ১৭৬ ভোটে পাস হওয়া এই বিলে সমাজবিরোধী কার্যকলাপ রুখতে পুলিশের হাতে এল বাড়তি ক্ষমতা।

One World News Political: রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • বিধানসভায় পাস ‘গুন্ডা দমন বিল’
  • অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় বার্তা
  • হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি

One World News Political: নমস্কার, আজকের দিনের বড় রাজনৈতিক খবরের দ্রুত আপডেটে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক কী ঘটছে বাংলার রাজনীতিতে।

We’re now on WhatsApp – Click to join

১: বিধানসভায় পাস ‘গুন্ডা দমন বিল’

বিধানসভায় পাস হল বহু চর্চিত ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, ২০২৬’। ১৭৬ ভোটে পাস হওয়া এই বিলে সমাজবিরোধী কার্যকলাপ রুখতে পুলিশের হাতে এল বাড়তি ক্ষমতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঙ্কার—জনসাধারণের সুরক্ষা এবং সরকারি সম্পত্তি রক্ষা করাই এই আইনের মূল লক্ষ্য।

২: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় বার্তা

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC কার্যকর করার পথেও বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনি জানান, গুজরাট ও উত্তরাখণ্ডের ধাঁচে এ রাজ্যেও UCC আনতে কমিটি গঠন করা হয়েছে। বিজেপির দাবি, এটি একটি দেশ, একটি আইনের প্রতিশ্রুতি।

৩: হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি

বিপাকে নওদার বিধায়ক হুমায়ুন কবীর। সাম্প্রতিক ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন—’এটিই তাঁর শেষ মন্তব্য হতে চলেছে।’ বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক থানায় মামলা দায়ের করা হয়েছে।

Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

৪: প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল গ্রেপ্তার

শহরের রাজনীতিতে ফের অস্বস্তি। ৭০ লক্ষ টাকার তোলাবাজি মামলায় গ্রেপ্তার হলেন প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। এই গ্রেপ্তারের ফলে সাম্প্রতিককালে ধৃত কাউন্সিলরদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০-এ।

আজকের পলিটিক্যাল রাউন্ডআপ এ পর্যন্তই। বিস্তারিত জানতে চোখ রাখুন ‘ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা’-র পর্দায়। দেখা হচ্ছে পরবর্তী রাউন্ডআপে।

Back to top button