Bangla Newslifestyle

Jamai Sasthi 2026: এবারে আর একঘেয়েমি নয় এই জামাইষষ্ঠীতে শাশুড়িকে দিন নতুন কিছু উপহার, আপনার বাজেট অনুযায়ী বেছে নিন উপহার

বাঙালির অনুষ্ঠান মানেই সেখানে একটা উপহার আলাদাই জায়গা জুড়ে থাকে। আসলে উপহার হচ্ছে এমনই একটা জিনিস, যা যে কোনও সম্পর্কের মিষ্টতা আরও দ্বিগুণ করে দেয়।

Jamai Sasthi 2026: শাশুড়িমাকে এই জামাইষষ্ঠীতে কী উপহার দেবেন ভাবছেন? এখানে রইল উপহারের আইডিয়া…

হাইলাইটস:

  • এ বছর ২০শে জুন পড়েছে জামাইষষ্ঠী
  • শাশুড়ি মাকে নতুনত্ব কিছু উপহার দিন
  • এখানে রয়েছে উপহারের কিছু তালিকা

Jamai Sasthi 2026: প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের জৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে জামাইষষ্ঠী ব্রত পালিত হয়। এইদিন শাশুড়িরা জামাই এবং মেয়েকে নিমন্ত্রণ করে মা ষষ্ঠীর পূজা করেন আর জামাইয়ের কপালে ফোঁটা দেন। হলুদ সুতো বেঁধে জামাইয়ের জন্য সুখ, ঐশ্বর্য এবং কন্যার দাম্পত্যসুখ কামনা করা হয়। এই বছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ২০শে জুন, বাংলার ৫ই আষাঢ়, অর্থাৎ আগামীকাল শনিবার জামাইষষ্ঠী।

We’re now on WhatsApp- Click to join

বাঙালির অনুষ্ঠান মানেই সেখানে একটা উপহার আলাদাই জায়গা জুড়ে থাকে। আসলে উপহার হচ্ছে এমনই একটা জিনিস, যা যে কোনও সম্পর্কের মিষ্টতা আরও দ্বিগুণ করে দেয়। জামাইষষ্ঠীও এর ব্যতিক্রম নয়। শাশুড়ি এবং জামাইদের মধ্যে এইদিন উপহার আদানপ্রদান হয়ে থাকে।

We’re now on Telegram- Click to join

অনেক সময় জামাইরা বুঝতে পারেন না যে, ঠিক কোন উপহার দিলে সবচেয়ে বেশি খুশি হবেন শাশুড়িরা। আবার অনেক সময় শাশুড়িরা লজ্জায় জামাইয়ের থেকে উপহারও নিতে চান না। তবুও জামাইরা চায় এই দিনে শাশুড়িকে কী গিফট দেবেন ভাবছেন, অবশ্যই ভাবনাচিন্তা করছেন। তা হলে এই উপহারের আইডিয়াগুলি রইল আপনারই জন্য। জেনে নিন বিশদ…

গয়না

বাজেট বেশি না হলেও সোনার গয়না যদি না দিতে পারেন। তবে আজকাল নানা রকমেরই গয়না পাওয়া যায়। যেগুলি একেবারে সবার বাজেটের মধ্যে। সেরকম কোনও গয়নাও দিতে পারেন।

শাড়ি

শাড়ি সব মহিলারই পছন্দের। তাই শাশুড়ির জন্য পছন্দসই কোনও শাড়ি উপহার হিসাবে দিতেই পারেন এই জামাইষষ্ঠীতে।

মোবাইল ফোন

একটু বাজেট বেশি হলে মোবাইল ফোনও উপহার হিসাবে দিতে পারেন শাশুড়িকে।

ব্লু টুথ স্পিকার

আজকাল অনেকেই ব্যবহার করেন ব্লু টুথ স্পিকার। সেক্ষেত্রে আপনার শাশুড়ি যদি প্রযুক্তিগত দিক থেকে পটু হন অর্থাৎ গান শুনতে ভালোবাসেন, তা হলে এই উপহারটি দিতেই পারেন।

Read More- বিবাহের উপহার কী করযোগ্য? ভারতীয় আইন ও বিধি সম্পর্কে জানুন

ঘড়ি

শাশুড়িকে ঘড়ি উপহার দেওয়াও সেরা। বিশেষ করে এখন স্মার্ট ওয়াচও দিতে পারেন।

গাছ

যদি আপনার শাশুড়ি গাছ ভালবাসেন, তাহলে বাড়িতে ইনডোর অথবা আউটডোরে লাগানোর কোনও গাছও উপহার দিতে পারেন। এটাও কিন্তু জামাইষষ্ঠীর জন্য বেশ চমকপ্রদ উপহার।

এইরকম আরও নিত্য নতুন প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button