Entertainment

Alpha Teaser: তুখড় অ্যাকশনে বাজিমাত আলিয়ার! তার ‘আলফা ওম্যান’ অবতারে মুগ্ধ ভক্তরা

এর আগে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে ISI এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে ISI এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আডভানিও।

Alpha Teaser: যশরাজের স্পাই ইউনিভার্স-এর ‘আলফা ওম্যান’ অবতারে নজর কাড়লেন আলিয়া

হাইলাইটস:

  • আদিত্য চোপড়ার হাত ধরেই প্রথমবার স্পাই ইউনিভার্সে পা রাখলেন আলিয়া
  • ‘আলফা’র জন্য গোপনে মারপিটের মারপ্যাঁচ শিখতে হয়েছে আলিয়াকে
  • অ্যাকশন অবতারে পর্দায় কেমন কাঁপন ধরান আলিয়া সেটা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা

Alpha Teaser: যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’ নিয়ে ডেবিউ করতে চলেছেন আলিয়া ভাট। ২০২৪ সালে আলিয়ার গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করার কথা সামনে এসেছিল। এই ছবিতে ‘আলফা ওম্যান’ চরিত্রে শত্রুনিধন করবেন স্বয়ং অভিনেত্রী। ‘আলফা’র জন্য গোপনে ফাইট শিখতে হয়েছে তাঁকে। যার ফলে অ্যাকশন অবতারে পর্দায় কেমন কাঁপন ধরান আলিয়া সেটা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। বুধবার সেই সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে এনেই সিনেদুনিয়া তো বটেই এমনকী দর্শকমহলেও শোরগোল ফেলে দেন রাহার মা।

We’re now on WhatsApp – Click to join

আদিত্য চোপড়ার হাত ধরেই প্রথমবার স্পাই ইউনিভার্সে পা রাখলেন আলিয়া। সঙ্গী অভিনেত্রী শর্বরী ওয়াঘ। এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে সকলের প্ৰিয় দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে ISI এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে ISI এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আডভানিও। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ ছবিতে তাঁকে মহিলা গোয়েন্দার ভূমিকায় দেখা গিয়েছে। এবার যশরাজের স্পাই ইউনিভার্স-এ চমক দিলেন আলিয়া ভাট। এটি একটি মহিলা কেন্দ্রিক সিনেমা।

Read more:- ‘আলফা’তে হাই-ভোল্টেজ লুকে ধরা দিলেন আলিয়া ভাট, কবে মুক্তি পাবে আলিয়ার ‘আলফা’?

যশরাজের এই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে ববি দেওলও রয়েছেন, তাঁকে আলিয়া ভাটের বাবার ভূমিকায় দেখা যাবে। টিজারের শুরুতেই দেখা যায়, এক রেস্তোরায় বার্তালাপে ব্যস্ত পিতা-পুত্রী। আর দিনটা ‘আলফা’ কন্যা আলিয়ার ১৮তম জন্মদিন। সেইসূত্রেই বাবার সঙ্গে ডিনারে গেছেন। কিন্তু শিয়রে যে তার জন্য বড়সড় ‘মিশন’ অপেক্ষা করছে, সেটা সে বুঝতে পারেনি। এরপর ১৮ বছরের জন্মদিনের দিনেই বাবার কাছ থেকে আসে এক বিশেষ মিশনে যাওয়ার নির্দেশ। এরপর মুহূর্তে বদলে যায় পরিবেশ। বাধ্য শিষ্যের মতো বাবার নির্দেশ মতো সিক্রেট এজেন্ট হিসেবে একের পর এক শত্রুকে সে নিকেশ করে। টিজারে আলিয়ার অ্যাকশন সিকোয়েন্স দেখে স্পষ্ট যে, বড়পর্দায় ববি দেওলের পাশাপাশি স্ক্রিনজুড়ে রীতিমতো রাজত্ব করবেন তিনি। প্রতিটা অ্যাকশন দৃশ্যে আলিয়া যেন ক্ষুধার্ত হায়নার চেয়েও ভয়ঙ্কর। তবে বাকিটা বড় পর্দায় দেখার অপেক্ষা। আগামী ৩রা জুলাই পাচ্ছে এই সিনেমা।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button