Bangla News

Surendranath College: দুটি সুটকেস, সাথে সিল করা খামও! সুরেন্দ্রনাথ কলেজ থেকে কী কী হাতে পেল পুলিশ?

এরপরই ঘটনাস্থলে পৌঁছান খোদ বিজেপি বিধায়ক সজল ঘোষ৷ এই কলেজের সেই টেরিস ফেসিলিটি, কমন রুম, ইউনিয়ন রুম তিনিই ঘুরে দেখান সাংবাদিকদের৷

Surendranath College: সুরেন্দ্রনাথ কলেজের বিরুদ্ধে এবার ভুরি ভুরি অভিযোগ! এই গোটা ঘটনার তীব্র কটাক্ষ সজল ঘোষের

হাইলাইটস:

  • সুরেন্দ্রনাথ কলেজের ছাদে উঠতেই মিলেছে ‘বেডরুমের’ হদিশ
  • মিলছে দুটি ট্রলিব্যাগ ভর্তি আর উইপোকা খাওয়া নোটের হদিশও
  • সুরেন্দ্রনাথ কলেজের ছাদের এই রুমে কীভাবে এল লক্ষ লক্ষ টাকা?

Surendranath College: ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ। মঙ্গলবার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিউন রুম থেকে উই পোকায় কাটা ব্যাগভর্তি উদ্ধার টাকার নোট ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ এবার সেই উত্তেজনার পারদ আরও চরমে পৌঁছয়, যখন জানা যায় যে, পড়াশোনার জন্য যে কলেজ, তারই ৫ তলায় ছাদে দু’দুটি ঝাঁ চকচকে এসি বেডরুম তৈরি করা রয়েছে৷ আর সাথে অ্যাটাচড বাথরুমও৷ এগুলিকে গালভারি কথায় টেরেস ফেসিলিটি অথবা গেস্ট রুম বললেও জানা যায়, এই রুমের চাবি থাকত নাকি কেবল তৃণমূল ছাত্রনেতাদের হাতেই৷ এখানেকারা যাতায়াত করত? উঠছে প্রশ্ন৷ রুম থেকে উদ্ধার হয় মদের বোতল থেকে নিরোধক৷

We’re now on WhatsApp- Click to join

এরপরই ঘটনাস্থলে পৌঁছান খোদ বিজেপি বিধায়ক সজল ঘোষ৷ এই কলেজের সেই টেরিস ফেসিলিটি, কমন রুম, ইউনিয়ন রুম তিনিই ঘুরে দেখান সাংবাদিকদের৷ এরপরেই সুরেন্দ্রনাথ কলেজের একটি ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার, আগ্নেয়াস্ত্র৷ মুচিপাড়া থানার পুলিশ প্রায় সাথে সাথেই সেটি বাজেয়াপ্ত করেন, পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয় ওই সংশ্লিষ্ট ঘরটি৷ এরপরে পুলিশের তরফে ওই কলেজের প্রিন্সিপালকে এনে সিজার লিস্ট দেখানো হয়।

We’re now on Telegram- Click to join

জানা যাচ্ছে যে, দুজনের নামে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রথম হল দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের, যিনি হচ্ছেন প্রাক্তন গভর্নিং কাউন্সিলের মেম্বার। দ্বিতীয় হল পরিতোষ দত্ত, যিনি হচ্ছেন ভেন্ডার হিসেবে কাজ করেন। কোনও নাম দেওয়া হয়নি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ক্ষেত্রে। কারণ হল, কোটের অর্ডারে দীর্ঘদিন বন্ধ ছিল রুমগুলো।

জানা গিয়েছে যে, নীল এবং মেরুন রঙের দুটি সুটকেস। এর পাশাপাশি কয়েকটি সিল করা খাম এবং প্লাস্টিকের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে বেশকিছু কাগজপত্র। তার মধ্যে বাইরে থেকে দেখা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদেরও কিছু কাগজ রয়েছে।

Read More- ডিএ নিয়ে ‘সুখবর’ দেওয়ার ইঙ্গিত, ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের লক্ষ্য!

কলেজ কর্তৃপক্ষ এ প্রসঙ্গে জানান, কলেজে সর্বত্র সিসিটিভি রয়েছে তবে তা ১৫-২০ দিনের বেশি স্টোর হয় না৷ এদিন, টিচার ইনচার্জ সুরেন্দ্রনাথ কলেজ, ডঃ মোহাম্মদি তারান্নুম, পূর্ণেন্দু প্রকাশ পাল, ভাইস প্রিন্সিপাল, সুরেন্দ্রনাথ ল কলেজ, এবং প্রিন্সিপালের সাথে গোটা ঘটনা নিয়ে পুলিশের আধিকারিকেরা আলোচনা করতে আসেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button