Mamata Banerjee: মেরেকেটে পৌঁছেছেন মাত্র ৫ সাংসদ, ধর্নায় ১০ বিধায়কেরও দেখা মিলল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে
এর আগে যখনই তৃণমূলনেত্রী ধর্নায় বসেছেন, তখনই এগিয়ে ছুটে এসেছিলেন দলের সাংসদ-বিধায়করা। ভোটের কিছু মাস আগেই SIR-এর বিরোধিতায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল প্রতিবাদ মঞ্চ, তখনও সেখানে সব নেতা-নেত্রীদের দেখা যায়।
Mamata Banerjee: এদিন Y চ্যানেলের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা নেই ১০ বিধায়কেরও
হাইলাইটস:
- বহুবার ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- তবে গতকাল দেখা গিয়েছে আলাদা এক ছবি
- মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মাত্র ৫ সাংসদ
Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর রাজনৈতিক জীবনে বহুবার ধর্নায় বসতে দেখা গিয়েছে। কখনও কেন্দ্রের বিরোধিতায় মুখ্যমন্ত্রী হিসেবে পথে নেমেছেন তো কখনও আবার বিরোধী নেত্রী হিসেবে, আবার কখনও নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য বিরোধিতায়, কখনও আবার বাঙালি অস্মিতা বাঁচাতে ধর্নায় বসে প্রতিবাদ জানিয়েছেন তিনি। এবার বিধানসভা ভোটের ফলাফলের পর রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই তাঁকে দেখা গেল ধর্নায় বসতে। তবে এবারের ছবিটা একেবারেই আলাদা।
We’re now on WhatsApp- Click to join
১০ বিধায়ককেও দেখা মিলল না এই ধর্নায়
এর আগে যখনই তৃণমূলনেত্রী ধর্নায় বসেছেন, তখনই এগিয়ে ছুটে এসেছিলেন দলের সাংসদ-বিধায়করা। ভোটের কিছু মাস আগেই SIR-এর বিরোধিতায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল প্রতিবাদ মঞ্চ, তখনও সেখানে সব নেতা-নেত্রীদের দেখা যায়। তবে এবার ক্ষমতা চলে গিয়েছে ঠিকই। কিন্তু এখনও অবধি তৃণমূলের হাতে ৭৮ জন (এর মধ্যে ২ জনকে সদ্য বহিষ্কার করা হয়েছে) বিধায়ক রয়েছেন। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ৪১ জন সাংসদ রয়েছেন। এদিকে অথচ ধর্না মঞ্চে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে মাত্র ৫ জন সাংসদ আর এদিকে গুটিকয়েক বিধায়ককে।
We’re now on Telegram- Click to join
গতকাল দুপুর ২টোয় বাড়ি থেকে বেরিয়ে Y চ্যানেলের ধর্নামঞ্চে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে ছিলেন সাংসদ দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে পৌঁছনোর পরই ভিড় দেখা যায় ঠিকই, তবে আগের মত ভিড়ের ছবির সাথে কোনও মিলই নেই। ভিড়ের মাঝে মাথা উঁচু করেই সবাইকে শান্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Bengal govt refused permission for @MamataOfficial for dharna. But you CAN’T STOP HER. From a bus stand on the streets of Kolkata leading us all-fighting for rights of hawkers evicted illegally, post poll violence & atrocities
Shot this on my phone at the highly emotive dharna pic.twitter.com/3u2cWdeEJx— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) June 2, 2026
কে কে হাজির হয়েছিলেন এই ধর্নামঞ্চে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে উপস্থিত হয়েছিলেন বিধায়ক মদন মিত্র, নয়না বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, অশোক দেব, বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ ডেরেক ওব্রায়েন, সামিরুল ইসলাম, মালা রায়, দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ এবং বিধায়ক মিলিয়ে এই চিত্রই দেখা যায় এদিন।
Read More- এবার ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস! আজই বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে এই ৫০ জন বিধায়ক
পরাজিত প্রার্থীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকতে গেল চন্দ্রিমা ভট্টাচার্য এবং তন্ময় ঘোষকে। এছাড়া পুরসভার প্রতিনিধিদের মধ্যে হাজির ছিলেন কৃষ্ণা চক্রবর্তী, বৈশ্বনর চট্টোপাধ্যায়, স্বপন সমাদ্দার সহ অন্যান্য মুখকে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






