Mamata Banerjee Protest: পরাজয়ের ১ মাস পরই রাস্তায় নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রানি রাসমনিতে বসবেন ধর্নায়
দলীয় সূত্রে জানা যাচ্ছে, আগামী ২রা জুন ধর্মতলার রানি রাসমণি রোডে সকাল দশটা থেকে এই প্রতিবাদী অবস্থানে শুরু হবে বিক্ষোভ। দলের শীর্ষ নেতৃত্ব মঞ্চে প্রথম দিকে উপস্থিত থাকলেও, দুপুরের দিকেই ধর্না মঞ্চে যোগ দেবেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee Protest: ঐদিনই বীরভূমে গিয়ে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- ২রা জুন রানি রাসমণি রোডে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- এই প্রতিবাদী অবস্থান বিক্ষোভ শুরু হবে সকাল দশটা থেকে
- দুপুরের দিকে ধরণা মঞ্চে যোগ দেবেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee Protest: কেন শীর্ষ নেতৃত্ব দলীয় কর্মীদের পাশে নেই? দলের অন্দরেই উঠতে শুরু করে এই প্রশ্ন। এই প্রশ্ন তুলেছেন দলের একে একে একাধিক নেতা। এবার পথে নামছে স্বয়ং তৃণমূল কংগ্রেস। আগামী ২রা জুন ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে একদিনের অবস্থান ধর্নায় বসতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
দলীয় সূত্রে জানা যাচ্ছে, আগামী ২রা জুন ধর্মতলার রানি রাসমণি রোডে সকাল দশটা থেকে এই প্রতিবাদী অবস্থানে শুরু হবে বিক্ষোভ। দলের শীর্ষ নেতৃত্ব মঞ্চে প্রথম দিকে উপস্থিত থাকলেও, দুপুরের দিকেই ধর্না মঞ্চে যোগ দেবেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি আপাতত একদিনেরই কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে।
We’re now on Telegram- Click to join
এছাড়া, নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে যে এহেন হিংসাত্মক হামলা চালানো হচ্ছে তাঁদের দলীয় কর্মীদের ওপর বলে অভিযোগ উঠছে, এবার এটার বিরুদ্ধেই এই ধর্না থেকে সরব হবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
🔴 Mamata Banerjee to undertake her first public agitation next week, a month after poll debacle
TMC supremo is scheduled to lead a dharna protesting against Bengal post poll violence on June 2 in Kolkata pic.twitter.com/m0hCpTYeIW
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) May 29, 2026
এদিকে, এই একই দিনে অর্থাৎ ২রা জুন বীরভূমের নানুর সফরে যাচ্ছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানুরে ভোট-পরবর্তী ‘হিংসা’র জেরে আহত এবং আক্রান্ত দলীয় কর্মীদের পরিবারের সাথে তিনি দেখা করবেন। তাঁদের পাশে দাঁড়িয়েই আইনি এবং আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি এলাকার রাজনৈতিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Read More- তৃণমূল ছাড়লেন ১০০জন পৌর প্রতিনিধি, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজয়ের পর গণপ্রস্থান তৃণমূল কংগ্রেসে
ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক হিংসা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলেই চলছে জোরদার চর্চা। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে নিজেই খোদ এজলাসে গিয়ে সওয়ালও করেছিলেন। তাঁকে সেখানেও হেনস্থার মুখে পড়তে হয়। তাঁকে ঘিরে বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশ স্লোগানও দিতে থাকেন। তবে সেই ভাবে নির্বাচনের পর থেকে পথে নামতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





