Politics

One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবর নিয়ে দেখে নিন আজকের রাজনৈতিক রাউন্ডআপ

রাজ্যে জনগণনা বা সেনসাস নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্নে এক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামি ১লা আগস্ট থেকে শুরু হবে সেনসাস-২০২৭-এর প্রক্রিয়া, যা চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত।

One World News Political: রাজনৈতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • পশ্চিমবঙ্গে সেনসাস নিয়ে বড় ঘোষণা
  • কর্ণাটকে ক্ষমতার পালাবদল
  • মায়ানমার প্রেসিডেন্টের ভারত সফর

One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাকে স্বাগত। আজকের গুরত্বপূর্ণ রাজনৈতিক খবরের কুইক আপডেট, চলুন দেখে নিই এক ঝলকে।

We’re now on WhatsApp – Click to join

১: পশ্চিমবঙ্গে সেনসাস নিয়ে বড় ঘোষণা

রাজ্যে জনগণনা বা সেনসাস নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্নে এক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামি ১লা আগস্ট থেকে শুরু হবে সেনসাস-২০২৭-এর প্রক্রিয়া, যা চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। মুখ্যমন্ত্রীর সাফ কথা—এই জনগণনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বরং রাজ্যের উন্নয়নের স্বার্থেই এই তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি।

২: কর্ণাটকে ক্ষমতার পালাবদল

জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন কর্ণাটক। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করলেন রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। সিদ্দারামাইয়া আপাতত কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন। রাজনৈতিক মহলের খবর, ডি.কে. শিবকুমার হতে চলেছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামিকাল কংগ্রেসের বিধায়কদের এক জরুরি বৈঠক ডাকা হয়েছে।

Read more:- রাজনীতির ময়দানে কোন কোন খবর আজ চর্চায় রয়েছে, দেখে নিন আজকের রাজনৈতিক রাউন্ডআপ

৩: মায়ানমারের প্রেসিডেন্টের ভারত সফর

আজ শুরু হচ্ছে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং-এর ভারত সফর। ৩রা জুন পর্যন্ত এই কূটনৈতিক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রথমবার তিনি কোনো বিদেশি সফরে আসছেন, যার ওপর নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

আজকের রাজনৈতিক আপডেট এ পর্যন্তই। দেশ ও রাজ্যের আরও খবরের জন্য চোখ রাখুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়। আমি অরিন্দম, বিদায়।

Back to top button