West Bengal Census: বাংলায় শীঘ্রই শুরু হতে চলেছে জনগণনা, কোথায় এবং কীভাবে জমা দিতে হবে তথ্য? জেনে নিন বিস্তারিত
আজ অর্থাৎ শুক্রবার নবান্নর সভাঘরে জনগণনা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সমস্ত জেলাশাসকদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
West Bengal Census: কোথায় এই জনগণনা সংক্রান্ত তথ্য জানবেন? এবং কতদিন চলবে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া? সবটা জানুন
হাইলাইটস:
- আজই নবান্নের সভাঘরে হবে জনগণনা সংক্রান্ত বৈঠক
- বাংলায় শীঘ্রই শুরু হতে চলেছে এই জনগণনার কাজ
- কোথায়, কীভাবে এবং কী তথ্য জমা দিতে হবে? জানুন
West Bengal Census: খুব শীঘ্রই শুরু হতে চলেছে রাজ্যে জনগণনার কাজ। কিছুদিন আগেই জারি করা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রদফতর থেকে এই সংক্রান্ত গেজেট নোটিফিকেশন। তবে, কবে থেকে শুরু হবে এই জনগণনার কাজ, কোথায় বা কীভাবে হবে, কি তথ্য দিতে হবে, কী কী প্রক্রিয়ায় হবে জনগণনা, সেই বিষয়ে এখনও অবধি বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এবার দ্রুতগতিতে জনগণনা সংক্রান্ত কাজ এগনোর জন্য বেশ তৎপর রাজ্য সরকার। আজই বৈঠকে বসতে চলেছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই আলোচনা হবে এই জনগণনা সংক্রান্ত বিষয়ে।
We’re now on Telegram- Click to join
রাজ্যের জনগণনা সংক্রান্ত বৈঠক মুখ্যমন্ত্রীর
আজ অর্থাৎ শুক্রবার নবান্নর সভাঘরে জনগণনা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সমস্ত জেলাশাসকদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগেই জানানো হয়েছিল যে জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে করা হচ্ছে নিয়োগ। তাঁদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ সম্মেলনের।
We’re now on WhatsApp- Click to join
সম্মেলনে জনগণনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম এবং প্রক্রিয়া নিয়ে দেওয়া হবে প্রশিক্ষণও। কোন কোন প্রক্রিয়ায় হবে জনগণনা? মানুষ কোথায় এবং কীভাবে আর কি তথ্য জমা দেবে, সেই সংক্রান্ত একটি তথ্যও এবার সামনে এসেছে। জনগণনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলি সম্পর্কে এখানে জেনে নিন।
জনগণনায় তথ্য সংগ্রহের জন্য সুরক্ষিত মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে। এই অ্যাপের নাম হচ্ছে HLO, এর মাধ্যমে জেলাশাসকরা তথ্য সংগ্রহ করবেন।
So census starts in west bengal….
Hope Delimitation happens soon https://t.co/VnI3lfsueo— Sanghi (@bonghindu) May 26, 2026
কোথায় যোগাযোগ করবেন জনগণনা সংক্রান্ত তথ্য জানতে গেলে?
সাধারণ মানুষের জন্য দেওয়া থাকবে একটি টোল ফ্রি নম্বর। এই টোল-ফ্রি হেল্পলাইন নম্বর হচ্ছে ১১৮৫। জনগণনা সংক্রান্ত কোনও তথ্য জানতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।
ডিজিট্যাল উপায়ে কোথায় এবং কীভাবে তথ্য জমা দেবেন?
নির্দেশ অনুযায়ী, সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই নিজের পরিবারের তথ্য জমা দিতে পারবেন সাধারণ মানুষ। এই তথ্য জমা দেওয়ার পরই একটি সেল্ফ-এনুমারেশন আইডি তৈরি হবে। পরে বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্যই সংগ্রহ করবেন তাঁরা।
তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া কতদিন চলবে?
জানা যাচ্ছে, ১লা অগস্ট থেকে ১৫ই অগস্ট অবধি চলবে তথ্য সংগ্রহের কাজ।
যাঁরা অনলাইনে নিজেরা তথ্য জমা দিতে পারবেন না, তাঁদের বাড়িতে গিয়েই তথ্য সংগ্রহ করবেন জনগণনার কাজের সাথে যুক্ত ব্যক্তিরা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







