Entertainment

Dev On Suvendu Adhikari: ‘মেদিনীপুর সব সময় এগিয়ে ছিল, আছে এবং থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করায় কী বললেন দেব?

এদিকে রাজনীতির সাথে যুক্ত হলেও বরাবরই দেবের প্রথম কাজের জায়গা তাঁর ‘অভিনয়’। আর সেই পেশাতেই বেশি সময় দিয়ে থাকেন দেব। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেব। আর সেখানেই তাঁকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করা হয়।

Dev On Suvendu Adhikari: এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করলেন দেব

হাইলাইটস:

  • তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হলেও দেব সব সময়ই উল্টো পথে হেঁটেছেন
  • বিজেপি ঘনিষ্ঠ তারকাদের নিয়েও নিয়মিত কাজও করেছেন তিনি
  • এবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে নিয়ে করা প্রশ্নর উত্তর দিয়েছেন দেব

Dev On Suvendu Adhikari: তৃণমূল দলের সদস্য হলেও সর্বদা অন্য তারকাদের থেকে একেবারেই উল্টো পথেই হেঁটেছেন মেগাস্টার দেব। পূর্বে তৃণমূল কংগ্রেসের সরকার থাকলেও বিজেপি ঘনিষ্ঠ তারকাদের নিয়ে নিয়মিত কাজ করে গিয়েছেন দেব। তার জন্যই তাঁকে মাঝে মধ্যেই নিন্দার মুখোমুখিও হতে হয়েছে। কেবল তাই নয়, বাংলা ফিল্ম উন্ডাস্ট্রিতেও ব্যান কালচারের ঠিক উল্টোপথেই হেঁটে তৃণমূলের অরূপ এবং স্বরূপ বিশ্বাসের বিরাগভাজনও হয়েছিলেন দেন। যদিও এইসব নিয়ে চিন্তিত নন অভিনেতা। আর তাই বিজেপি নেতাদেরও ভাল নজরেই ছিলেন অভিনেতা দেব। সম্প্রতি, এদিন এক অনুষ্ঠানে গিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করলেন অভিনেতা দেব।

We’re now on Telegram- Click to join

এদিকে রাজনীতির সাথে যুক্ত হলেও বরাবরই দেবের প্রথম কাজের জায়গা তাঁর ‘অভিনয়’। আর সেই পেশাতেই বেশি সময় দিয়ে থাকেন দেব। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেব। আর সেখানেই তাঁকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেতা-সাংসদ দেব হাসতে হাসতেই বলেন, ‘ভালো তো! মেদিনীপুর সব সময়ে এগিয়ে ছিল আছে আর আগামী দিনেও থাকবে।’ আসলে দেব এবং শুভেন্দু অধিকারী দুজনেই মেদিনীপুরের, আর তাই মেদিনীপুরের প্রসঙ্গ টেনে আনলেন দেব।

We’re now on WhatsApp- Click to join

গত ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পরই দেব জানিয়েছিলেন যে তিনি নিজেকে আর রাজনীতিতে বেশি জড়াতে চান না। অভিনয়েই তিনি মন দিতে চান। দলের পরাজয় কষ্ট দিলেও, এই বদলকে স্বাগত জানিয়েছিলেন অভিনেতা। বিশেষত ইন্ডাস্ট্রির ‘ব্যান’ সংস্কৃতি নিয়ে আশা প্রকাশ করেছিলেন দেব।

অভিনেতা বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে আর কেউই কাউকে ‘ব্যান’ করতে পারবে না। নিয়মের বোঝা চাপাতে পারবে না প্রযোজকদের উপরে। সুষ্ঠু ভাবেই কাজ হবে। কাজের পরিমাণও এবার বাড়বে। বাইরে থেকেও আসবে কাজ। তবে এর পাশাপাশি এ-ও তিনি উল্লেখ করেছিলেন, যদি তৃণমূল কংগ্রেসের করা ভুলগুলোর ফের পুনরাবৃত্তি না ঘটে।

Read More- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এবার ‘পদ্মশ্রী’ পুরস্কার গ্রহণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গর্বে ভরে উঠল বাংলা

অভিনেতা দেব বরাবরই নিজের ছন্দেই এগোতে পছন্দ করেন। ফেডারেশন কিংবা স্ক্রিনিং কমিটির কোনও নিয়মেই তাঁকে বেঁধে রাখা যেত না। অনির্বাণ ভট্টাচার্যের ওপর থেকে ‘ব্যান’ তোলা নিয়েও মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিলেন দেব। তিনি বিশ্বাস ব্রাদার্সদের বিপক্ষেও গিয়েছিলেন। অবশেষে সফল হয় দেবের চেষ্টাই। ফের কাজে ফেরেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁকে আগামীt৩ দেব-শুভশ্রীর আসন্ন ছবি দেশু ৭-এই দেখা যাবে। যার শ্যুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আসলে ইন্ডাস্ট্রিতে আরও ভালো কাজ করার দিকেই সর্বদা নজর দেবের।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button