EntertainmentBangla News

Prosenjit Chatterjee: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এবার ‘পদ্মশ্রী’ পুরস্কার গ্রহণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গর্বে ভরে উঠল বাংলা

সোমবার অর্থাৎ গতকাল ২৫শে মে বিকেলে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাইসিনা হিলসে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে মনোনীত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এই তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

Prosenjit Chatterjee: ‘পদ্মশ্রী’ পেলেন টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবেগে ভাসল বাংলা

হাইলাইটস:

  • পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
  • এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন নায়ক
  • এবার নেট দুনিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই আবেগে ভাসল বাংলা

Prosenjit Chatterjee: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হবেন, এই কথা আগেই জেনে গিয়েছিল গোটা বাংলা জুড়ে সকলে। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন টলিউড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই আবেগে ভাসল গোটা বঙ্গ।

We’re now on WhatsApp- Click to join

সোমবার অর্থাৎ গতকাল ২৫শে মে বিকেলে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাইসিনা হিলসে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে মনোনীত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এই তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। এ বছর জানুয়ারি মাসে সাধারণতন্ত্র দিবসেই পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হয়েছিল। তখনই জানা গিয়েছিল তালিকায় ছিল নায়কের নাম। এদিন প্রসেনজিতের পরনে ছিল হালকা সুতোর কাজ করা পাঞ্জাবি, পাঞ্জাবিতে একেবারে বাঙালি বাবু সাজে পুরস্কার নিতে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই পুরস্কার অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর ছেলে তৃষাণজিৎও।

We’re now on Telegram- Click to join

তবে কেবলমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ই নন, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিমাধব মুখোপাধ্যায়, জ্যোতিষ দেবনাথ, অশোক কুমার হালদার, মহেন্দ্রনাথ রায়, সরোজ মন্ডল, শ্রীকুমার বোস, রবিলাল টুডু। নিঃসন্দেহে এই মুহূর্ত গোটা বাংলার কাছে, এবং সকল ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয় হয়ে সাক্ষী থাকল চিরকালের জন্য।

উল্লেখ্য, বাণিজ্যিক ছবি থেকে শুরু করে আর্ট ফিল্মে অভিনয় করে বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজেকে তিনি করে তুলেছেন আরও পরিণত। আজও নতুন প্রজন্মের সাথে খাপ খাইয়ে নতুন নতুন চরিত্রে তিনি নিজেকে বারবার ভেঙেচুরে নতুন করে দর্শকদের সামনে নিজেকে তুলে ধরেছেন।

Read More- পুত্রের আয়োজনে বুম্বাদার পদ্মশ্রীর সেলিব্রেশন! উৎসবে একজোট দেব-শুভশ্রী থেকে শুরু করে জীতু-রণজয়রা

প্রসঙ্গত, আর মাত্র কিছুদিনের মধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘অভিমান’ মুক্তি পাবে পর্দায়। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকেই। ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থার এটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবিটি পর্দায় মুক্তি পাবে আগামী ১৯শে জুন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button