Bangla News

Suvendu Adhikari on School Uniform Scam: স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি? গুণগত মান না দেখে কী ভাবে অর্থ বরাদ্দ? রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

গতকাল নবান্নে তিনি একটি প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গুণমান যাচাই ছাড়াই কীভাবে ইউনিফর্ম দেওয়া হল, প্রশ্ন তুলেছেন তিনি। এই বিষয়ে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।

Suvendu Adhikari on School Uniform Scam: স্কুলের ইউনিফর্ম দুর্নীতি নিয়ে বস্ত্র ও অর্থ দফতরকে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • গতকাল সব দফতরের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী
  • ওই বৈঠকেই স্কুলের ইউনিফর্মের গুণগত মান নিয়ে ওঠা অভিযোগ নিয়ে কথা বলেন
  • প্রশাসনিক সূত্রের খবর, বস্ত্র ও অর্থ দফতরকেও এই নিয়ে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari on School Uniform Scam: তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগের তালিকা ক্রমশ যেন বেড়েই চলেছে। চাকরি, শিক্ষা, পুর নিয়োগ থেকে রেশন, আবাস-সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু, স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি? এবার সেরকমই এক অভিযোগ উঠে এসেছে। স্কুলের ইউনিফর্ম নিয়ে যে অভিযোগ উঠেছে তাতে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবান্নে তিনি একটি প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গুণমান যাচাই ছাড়াই কীভাবে ইউনিফর্ম দেওয়া হল, প্রশ্ন তুলেছেন তিনি। এই বিষয়ে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।

We’re now on WhatsApp – Click to join

ইউনিফর্মের গুণগত মান ও বরাদ্দ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

গতকাল সব দফতরের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকেই স্কুলের ইউনিফর্মের গুণগত মান নিয়ে ওঠা অভিযোগ নিয়ে কথা বলেন তিনি। প্রশাসনিক সূত্রের খবর, বস্ত্র ও অর্থ দফতরকেও এই নিয়ে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বৈঠকে শুভেন্দুবাবু জানান, আগে যে স্কুল ইউনিফর্মগুলো তৈরি করে দেওয়া হত, সেইগুলোর গুণগত মান কেন ঠিকভাবে যাচাই করা হয়নি। কাকে কোথায়, কীভাবে ইউনিফর্মের বরাদ্দ দেওয়া হত, সেই বিষয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইউনিফর্ম নিয়ে কী কী অভিযোগ?

স্কুলের যে ইউনিফর্মগুলো আগে তৈরি করা হত, দেখা গিয়েছে সেগুলোর সাইজ নিয়ে সমস্যা হত। কোথাও দেখা যেত কোয়ালিটি বা গুণগত মান খারাপ হত, আবার কোথাও কিছুদিনের মধ্যে ছিঁড়ে দিত। এই ধরনের অভিযোগ বারবার উঠেছে। শুভেন্দুবাবু জানতে চান, কীভাবে সেই বরাত দেওয়া হয়েছিল, আর অর্থ দফতর গুণগত মান যাচাই না করেই কীভাবে অর্থ বরাদ্দ করেছিল, এছাড়াও একাধিক প্রশ্ন তিনি তুলেছেন। এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউনিফর্মের গুণগত মান যাচাইয়ের পরই অর্থ বরাদ্দ হবে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলবও করেছেন তিনি। এমনকি দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।

Read more:- ফের বড় ধাক্কা খেল তৃণমূল! জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে

উল্লেখ্য, এদিনের বৈঠকে ১০০ দিনের কাজ নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দ এলে যাতে ১০০ দিনের কাজ তাড়াতাড়ি শুরু করা যায় এবং কাজে গতি আনা যায় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়েও কথা হয় এদিনের বৈঠকে। জানা গিয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের সেচ দফতরকে কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রকের সঙ্গে কথা বলতে বলেছেন তিনি।

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button