Entertainment

Roshni Bhattacharyya Pregnancy: নীল সমুদ্রকে সাক্ষী রেখে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে মা হওয়ার সুখবর ভাগ করলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য

এদিকে, এক সময় চুটিয়েই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন রোশনি ভট্টাচার্য। পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' ছবিতেও তিনি কাজ করেছেন। তারপরই দীর্ঘদিন তিনি বিরতি নেন।

Roshni Bhattacharyya Pregnancy: থাইল্যান্ডে গিয়ে স্বামীকে ঠোঁটঠাসা চুমুর সঙ্গে ভক্তদেরকে সুখবর দিলেন রোশনি

হাইলাইটস:

  • এক সময় চুটিয়ে ছোটপর্দায় কাজ করেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য
  • এদিন স্বামীর সঙ্গে থাইল্যান্ডে ভ্রমণে গিয়েছেন রোশনি ভট্টাচার্য
  • বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার সুখবর ভাগ করেছেন রোশনি

Roshni Bhattacharyya Pregnancy: নোনা জলরাশি নীল সমুদ্রকে সাক্ষী রেখে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে চুমু। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে এদিন মা হওয়ার সুখবর ভাগ করলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সুসংবাদ শুনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। এদিন সি বিচের একটি ভিডিও শেয়ার করেছেন রোশনি। যেখানে রোশনিকে নস্যি রঙের মনোকিনি পরে থাকতে দেখা গিয়েছে।

We’re now on Telegram- Click to join

এদিকে, এক সময় চুটিয়েই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন রোশনি ভট্টাচার্য। পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতেও তিনি কাজ করেছেন। তারপরই দীর্ঘদিন তিনি বিরতি নেন। বহুদিন পর ফের ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী রোশনি।

Roshni Bhattacharyya Pregnancy

যদিও এই ধারাবাহিক মাঝপথেই বন্ধ হয়ে যায়। আপাতত এখন আর কোনও কাজ করছেন না তিনি। কাজের মাঝেই গত ২০২২ সালে তুর্য সেনের সঙ্গে বিবাহ করেন তিনি। তাঁদের দাম্পত্যয়ের বয়স প্রায় ৪ বছর। সেই সময় রোশনিকে গোধূলি আলাপ সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। যদিও বিয়ের এক বছর আগেই আইনি বিয়ে সারেন রোশনি এবং তূর্য। বিয়ের পর চার বছরের মাথায় মা হতে চলেছেন অভিনেত্রী।

We’re now on WhatsApp- Click to join

এই মুহূর্তে সমুদ্রে বেড়াতে গিয়েছেন রোশনি ভট্টাচার্য। স্বামীর সাথে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটাতে গিয়ে দাম্পত্য জীবনের দুষ্টুমিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করেন রোশনি। সেখানেই জানান, তাঁদের দুই থেকে তিন হওয়ার কথা। স্বামীকে চুমু দিয়ে সুখবর জানান তিনি। অন্তঃসত্ত্বা রোশনি ফের কাজে ফেরেন কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।

Read More- ‘ফাইল চোর’ বলে স্লোগান পিয়াকে দেখেই , অসুস্থ হয়ে অ্যাম্বুল্যান্সে ইম্পার অফিস ছাড়লেন পিয়া, অভিযোগ জানাতে থানাতেও যাবেন!

উল্লেখ্য, ছোট ও বড়পর্দা দুই জায়গাতেই অভিনয় করে নজর কেড়েছেন রোশনি ভট্টাচার্য। ‘রানি রাসমণি’ ধারাবাহিকে ‘জগদম্বা’ চরিত্রটির জন্য বিপুল জনপ্রিয়তা পান অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকেও তিনি রোহিণী চরিত্রে অভিনয় করেন। এদিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘অতি উত্তম’- এও তিনি অভিনয় করেছেন। এবং তিনি ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকেও কাজ করেছেন।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button