CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’! মুখ্যমন্ত্রীর সাথে এবার দেখা করতে পারবেন চাকরিপ্রার্থীরা
সূত্রের খবর, এই দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে রাজ্যের চাকরি প্রার্থী শিক্ষকদের আজ একাধিক সংগঠন দেখা করতে আসবেন। গত ২০ তারিখ নবান্নে গিয়ে ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাতের দাবি জানান এই চাকরিপ্রার্থীদের একাংশ।
CM Suvendu Adhikari: প্রতিশ্রুতি মতোই কাজ! মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কী এবার কাটবে ১৩ বছরের পুরানো জট?
হাইলাইটস:
- গত সোমবারের পর আজ ফের দ্বিতীয়বারের জন্য হাজির মুখ্যমন্ত্রী
- আজ ফের জনতার দরবারে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- সেখানেই আজ তাঁর সঙ্গে দেখা করতে পারেন চাকরিপ্রার্থীরা
CM Suvendu Adhikari: আজ সকালে সল্টলেক বিজেপি দফতরে ফের রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ ফের দ্বিতীয় বারের জন্য ‘জনতার দরবার’ কর্মসূচিতে সাধারণ মানুষের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
সূত্রের খবর, এই দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে রাজ্যের চাকরি প্রার্থী শিক্ষকদের আজ একাধিক সংগঠন দেখা করতে আসবেন। গত ২০ তারিখ নবান্নে গিয়ে ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাতের দাবি জানান এই চাকরিপ্রার্থীদের একাংশ। তারই পরিপ্রেক্ষিতে সোমবার অর্থাৎ আজ ‘জনতার দরবার’ কর্মসূচিতে সল্টলেক বিজেপি দফতরের কার্যালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আলোচনার জন্য তাঁদের ডাকা হয়েছে।
We’re now on WhatsApp- Click to join
সূত্রের খবর অনুযায়ী, নবান্নে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের আবেদন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানানো হবে চাকরিপ্রার্থীদের তরফে। দীর্ঘ ১৩ বছরের জট কাটিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এবার দ্রুত নিয়োগের আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।
উল্লেখ্য, বহুদিন ধরেই ওএমআর-এর ভিত্তিতে যোগ্যতার মাপকাঠিতে বৈধদের চাকরি ফেরানোর দাবি তুলেছেন এই চাকরিপ্রার্থীদের একাংশ। সরকারে এবার বদল আসায় আশায় বুক বাঁধছেন তাঁরা। বর্তমান রাজ্য সরকারের কাছে আন্দোলনকারীরা তাঁদের এই দাবি জানাতে চান।
সল্টলেক বিজেপি কার্যালয়ে "জনতার দরবার" কার্যক্রমে উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী শ্রী @suvenduwb মহাশয়। https://t.co/qZdmckgLC7
— BJP West Bengal (@BJP4Bengal) May 18, 2026
আজই চাকরিপ্রার্থীদের সংগঠন যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী এবং অনশনকারীদের মঞ্চের আহ্বানে তাঁরা সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে।
গত সোমবারই ‘জনতার দরবার’ শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই সকাল থেকেই সল্টলেকে বিজেপির দলীয় দফতরে সেই কর্মসূচি শুরু হয়। সেখানে গিয়েই মুখ্যমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তাঁরা।
আগেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল যে, সপ্তাহে এক বা দু’দিন দু’ঘণ্টা করে ‘জনতার দরবার’ করবেন শুভেন্দু অধিকারী। কথা মতো গত সোমবার আচমকাই বিজেপির ঘোষণা যে, সল্টলেকের বিজেপির দফতরে মানুষের কথা শুনবেন শুভেন্দু অধিকারী। ঘোষণার ৪৫ মিনিটের মধ্যেই সেই খানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। ভবনের দোতলায় তিনি সাংবাদিক সম্মেলন কক্ষে এই ‘দরবার’ করেন। সাথে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং শশী অগ্নিহোত্রীও। জানানো হয়েছে যে, সল্টলেক বিজেপি কার্যালয়ে প্রতি সোমবারই সকাল থেকে এই ‘জনতার দরবার’ অনুষ্ঠিত হবে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







