Parambrata Chatterjee: ‘দাঁতে দাঁত চেপে আমি ছেলের মুখের দিকে তাকিয়ে ক্ষমা চেয়েছি’, রুদ্রনীল ঘোষের পাশে বসেই এবার বিস্ফোরক পরমব্রত চট্টোপাধ্যায়ের
তিনি বলেছেন, “যে অধিকারে আমি এখানে বসে কথা বলছি, আমার প্রাথমিক ধারণা যে, রুদ্র এবং আমার ২৫ বছরের বন্ধুত্বের জন্য। আমাদের বন্ধুত্বের মধ্যে, যতটা বেশি বন্ধুত্ব তার থেকেও বেশি রয়েছে মতপার্থক্য।
Parambrata Chatterjee: কোন চাপে পড়ে ক্ষমা চেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়? এদিনের বৈঠকে জানালেন সবটা
হাইলাইটস:
- গতকাল টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক করেন রুদ্রনীল ঘোষ
- এদিন সকলেই তাঁর সামনে তাঁদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন
- সেখানেই এবার বোমা ফাটালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও
Parambrata Chatterjee: বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে আসার পর বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেছিলেন, টলিউডের অন্দরের সমস্যা, অশান্তি, দলাদলিতে ইতি দিতেই নতুন সরকার বিশেষভাবে এবার উদ্যোগী। ঠিক তেমনই প্রস্তুতি যে শুরু হচ্ছে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের হাত ধরে, তা এবার স্পষ্ট হয়ে গেল গতকাল সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিওর বিশেষ বৈঠকেই। এই বৈঠকেই রুদ্রনীলের পাশে বসে বিস্ফোরক মন্তব্য করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। স্পষ্ট করে জানালেন, কেন এতদিন ধরে চলে আসা টলিউডের অন্দরে এই অরাজকতাকে মুখ বুজে মেনে নিচ্ছিলেন নায়ক। তাঁর কথায়, ‘ছেলের মুখে দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে আমি ক্ষমা চেয়েছি’।
We’re now on WhatsApp- Click to join
এদিনের বৈঠকে কী এমন বলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়?
তিনি বলেছেন, “যে অধিকারে আমি এখানে বসে কথা বলছি, আমার প্রাথমিক ধারণা যে, রুদ্র এবং আমার ২৫ বছরের বন্ধুত্বের জন্য। আমাদের বন্ধুত্বের মধ্যে, যতটা বেশি বন্ধুত্ব তার থেকেও বেশি রয়েছে মতপার্থক্য। সেই মতপ্রার্থক্য কখনও রাজনৈতিক, কখনও ব্যক্তিগত। তবে আমরা এই বন্ধুত্বের মধ্যে কখনও রাজনীতি আসতে দিইনি। আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবার আগে এটাই করা দরকার বলে আমার মনে হয়…।”
We’re now on Telegram- Click to join
এদিকে তিনি আরও বলেন, “আজকের এই যে পরিস্থিতিটা আমরা দেখছি, সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আবার। এই যে অনেকেই বলছেন যে, ২০১১ এর আগে খুব আনন্দে আমরা কাজ করতাম, আমিও তা স্বীকার করি। এই পরিবেশ আমাদের ফিরিয়ে আনতেই হবে। এখানে কেউ কেউ জয় শ্রীরাম বলবেন, কেউ জয় বাংলা বলবেন, কেউ বন্দে মাতরম বলবেন, আর কেউ লাল সেলাম বলবেন। কিন্তু সিনেমায় কাজের সময় সেটা আর গুরুত্ব পাবে না…।”
সদ্যোজাত ছেলের মুখের দিকে তাকিয়ে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছি! – পরমব্রত। pic.twitter.com/0DffBoHc6y
— Tolamul Monitor (@TMCWatch) May 21, 2026
এরপরই বিস্ফোরক এক মন্তব্য করে বসেন পরমব্রত। তিনি স্পষ্ট করে জানান, এই মামলা করার কারণেই টলিউডে অলিখিতভাবে হয়েছিলেন ‘নিষিদ্ধ’। এর ফলে তিনু কোনও কাজই পাচ্ছিলেন না। আর সে সময়ই পরম এবং তাঁর স্ত্রী পিয়ার ঘরে আসে এক নতুন সদস্য, তাঁদের পুত্র সন্তান। রুদ্রনীলের পাশে বসেই তিনি এদিন জানান, ‘দাঁতে দাঁত চেপে রেখে ছেলের মুখে দিকে তাকিয়ে আমি ক্ষমা চেয়েছি।”
এদিনের টেকনিশিয়ান স্টুডিয়োতে হওয়া এই বৈঠকে রুদ্রনীলের ডাকেই হাজির হয়েছিলেন জয়দীপ মুখোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফিরদৌসল হাসানের মতো ব্যক্তিত্বরা। এই বৈঠকেই গিল্ডের সদস্যরাও স্বরুপ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানালেন বিধায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষকে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







