Falta Re Election 2026: ঝুঁকতে হল পুষ্পাকে, বাড়িতে ঝুলছে তালা, ভোটের সকাল থেকেই পাত্তা নেই জাহাঙ্গির খানের!
গত ১৫ বছর ধরে জাহাঙ্গির খানের ভয় ভোট দিতে পারেনি ফলতার ভোটাররা৷ হাসিম নগর হাই স্কুলের ভোটাররা এমনটাই অভিযোগ করছে। গত ২৯শে এপ্রিল ভোট না দিতে পেরে রাস্তায় নেমে তাঁরা প্রতিবাদ শুরু করেছিলেন।
Falta Re Election 2026: আজ পুনর্নির্বাচন ফলতায়! বেপাত্তা ‘পুষ্পা’, ১৫ বছর পর এবার ‘ভয়হীন’ ভোট
হাইলাইটস:
- পুনর্নির্বাচনের দু’দিন আগে প্রার্থিপদ প্রত্যাহার করেছিলেন তৃণমূলের জাহাঙ্গির খান
- বৃহস্পতিবার অর্থাৎ আজ ফলতায় ভোটের সকাল থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি
- এমনকি, যে কেন্দ্রে আগেরবার ভোট দিয়েছিলেন সেখানেও যাননি এবং বাড়িতেও তালা
Falta Re Election 2026: গত ২৯শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ফলতায় ভোটগ্রহণ হয়েছিল৷ কিন্তু তাতেই ভোটে বিপুল কারচুপির অভিযোগ তুলেই বহু ভোটার পথে নেমেছিলেন। তারপরে অভিযোগ খতিয়ে দেখার পরে গোটা বিধানসভা কেন্দ্রের ভোটই বাতিল করে নির্বাচন কমিশন৷ আজ, ২১শে মে অর্থাৎ আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় হবে পুনর্নির্বাচন৷ সাধারণ মানুষ এ প্রসঙ্গে কী বলছেন?
We’re now on WhatsApp- Click to join
গত ১৫ বছর ধরে জাহাঙ্গির খানের ভয় ভোট দিতে পারেনি ফলতার ভোটাররা৷ হাসিম নগর হাই স্কুলের ভোটাররা এমনটাই অভিযোগ করছে। গত ২৯শে এপ্রিল ভোট না দিতে পেরে রাস্তায় নেমে তাঁরা প্রতিবাদ শুরু করেছিলেন। আজ সকাল থেকেই কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন ভোটগ্রহণ। এখানে ১১০,১১০A দুটি বুথ রয়েছে৷ এদিন ভোটারদের চোখে মুখে হাসির ছবি ছিল৷ কোনওরকম ভয় নেই বলেই তাঁরা জানান, সকাল থেকেই উৎসাহী মানুষ ভোট দিচ্ছেন।
We’re now on Telegram- Click to join
প্রসঙ্গত, গত মঙ্গলবারই প্রার্থিপদ প্রত্যাহার করেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গির খান। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় মূূল লড়াই বাম এবং বিজেপির মধ্যে। ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন দেবাংশু পণ্ডা, বাম প্রার্থী হলেন শম্ভুনাথ কুড়মি। কংগ্রেসের হয়ে আব্দুর রজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ পুনর্নির্বাচনের সকালে ভোটারদের লম্বা লাইন দেখা যায় দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের বাইরে। এই স্কুলের ১৯০ এবং ১৯২ নম্বর বুথে সকাল থেকেই ভিড়। প্রসঙ্গত, গতবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এই স্কুলেই ভোট দিয়েছিলেন। কিন্তু আজ সকাল থেকেই তার কোনওরকম খোঁজ মেলেনি। বাড়িতে ঝুলছে তালা।
Jahangir Khan, the brave TMC voice of Falta, has taken a courageous decision today. He stepped aside from the electoral contest not out of fear, but out of deep love for his constituency.
“I want peace in Falta. I want real development. CM Shubhendu Adhikari is already bringing… pic.twitter.com/kQb5bvRBCe
— Muslim IT Cell (@Muslim_ITCell) May 19, 2026
বানেশ্বরপুর আদর্শ বিদ্যামন্দির বুথ নম্বর ১১৫। দলবল এই বুথে গত ২৯ তারিখ টেপ ও আতর লাগিয়ে দিয়েছিল অভিযোগ জাহাঙ্গির খানের। আজ সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইন। নির্ভয়ে ভোটাররা ভোট দিচ্ছে, দীর্ঘদিন ধরে তাঁদের দাবি এখানে সন্ত্রাস চলেছে তাই কোনও ভোট দিতে পারেননি। আজ কোনও সমস্যা হচ্ছে না বলেই তাঁরা জানাচ্ছেন।
প্রার্থী নিখোঁজ থাকলেও ভোটের লাইনে ভয় না করেই দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোটগ্রহণ পর্ব। ফলতা বিধানসভার আজ ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন।
Read More- ‘পুষ্পা’ জাহাঙ্গিরকে কড়া হুঁশিয়ারি আগেই দিয়ে এসেছিলেন! আজ ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ফলতায় পুনর্নির্বাচন শুরু হয়েছে, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ পর্ব৷ আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ২৮৫টি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হল ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ পর্ব। প্রতিটি বুথে রয়েছে আধাসেনা মোতায়েন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






