Narendra Modi-Giorgia Meloni Meet: মেলোনির সাথে রোম ঘুরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহার দিলেন ‘মেলোডি’ ক্যান্ডি, ভিডিওটি ভাইরাল
জর্জিয়া মেলোনির শেয়ার করা ভিডিওতে তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদী আমাকে একটি চমৎকার উপহার দিয়েছেন, একটি খুব সুন্দর ক্যান্ডি।" এরপর প্রধানমন্ত্রী মোদী যোগ করেন, "মেলোডি।" দুজনেই হেসে ওঠেন।
Narendra Modi-Giorgia Meloni Meet: বিদেশ সফরের শেষ লঙ্গে ইতালি গিয়েছেন মোদী, রোমে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নৈশভোজে দেখা করেন
হাইলাইটস:
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে একটি মেলোডি ক্যান্ডি উপহার দিয়েছেন
- যার একটি ভিডিও স্বয়ং ইতালির প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন
- প্রধানমন্ত্রী মোদি এবং জর্জিয়া মেলোনি একই গাড়িতে করেন ইতালি ভ্রমণ করেন
Narendra Modi-Giorgia Meloni Meet: ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে একটি মেলোডি ক্যান্ডি উপহার দিয়েছেন, যার একটি ভিডিও স্বয়ং ইতালির প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী মোদীর এই উপহারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
We’re now on WhatsApp – Click to join
জর্জিয়া মেলোনির শেয়ার করা ভিডিওতে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী আমাকে একটি চমৎকার উপহার দিয়েছেন, একটি খুব সুন্দর ক্যান্ডি।” এরপর প্রধানমন্ত্রী মোদী যোগ করেন, “মেলোডি।” দুজনেই হেসে ওঠেন।
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
প্রধানমন্ত্রী মোদি এর আগে জর্জিয়া মেলোনির সঙ্গে নৈশভোজে দেখা করেন, যার পরে দুজনে কলোসিয়াম পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী মোদি এবং জর্জিয়া মেলোনি একই গাড়িতে ভ্রমণ করেন, যা ইতালির সঙ্গে সম্পর্ক জোরদার করতে আরও একটি নিদর্শন।
Upon landing in Rome, had the opportunity to meet Prime Minister Meloni over dinner followed by a visit to the iconic Colosseum. We exchanged perspectives on a wide range of subjects. Looking forward to our talks today, where we will continue the conversation on how to boost the… pic.twitter.com/df0bDYKCdU
— Narendra Modi (@narendramodi) May 20, 2026
প্রধানমন্ত্রী মোদি ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে লিখেছেন, “রোমে পৌঁছে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হওয়ার সুযোগ হয়েছিল, যার পরে আমরা ঐতিহাসিক কলোসিয়াম ঘুরে দেখি। আমরা বিভিন্ন বিষয়ে আমাদের মতামত বিনিময় করেছি। আমি আজকের আলোচনার জন্য উন্মুখ, যেখানে আমরা ভারত-ইতালি বন্ধুত্বকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা চালিয়ে যাব।”
Welcome to Rome, my friend! 🇮🇹🇮🇳 pic.twitter.com/mUjFL4HIqY
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 19, 2026
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি প্রধানমন্ত্রী মোদীকে রোমে স্বাগত জানিয়ে তাঁকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেছেন। মেলোনি এক্স হ্যান্ডেলে ঐতিহাসিক কলোসিয়াম স্ট্যান্ড থেকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি ছবি পোস্ট করে বলেছেন, “রোমে স্বাগতম, আমার বন্ধু।”
দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







