Raghav Chadha Joins BJP: রাঘবের মাস্টারস্ট্রোক! তাঁর পদে যাকে বসিয়েছিল আপ, তাঁকেই নিয়ে বিজেপিতে যোগ দিলেন
সম্প্রতি রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে অপসারিত করেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল আপ নেতা অশোক মিত্তলকে। তবে কিছুদিন যেতে না যেতেই ভোলবদল।
Raghav Chadha Joins BJP: সম্প্রতি রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে অপসারিত করেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল, এবার তিনি বিজেপিতে যোগ দিলেন
হাইলাইটস:
- গতকালই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা
- শুধু তিনি নন, আপের আরও ৬ সাংসদ বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন
- এক সময়ের প্রিয় নেতা রাঘব চাড্ডাকে দলে ফেরানোর চেষ্টা পর্যন্ত করেননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল
Raghav Chadha Joins BJP: বাংলায় বিধানসভা নির্বাচন চলাকালীন আম আদমি পার্টিতে বড় ধাক্কা। দল ছাড়লেন Gen Z-দের প্ৰিয় রাজনীতিবিদ তথা তরুণ মুখ রাঘব চাড্ডা। গতকাল তিনি বিজেপিতে যোগ দেন। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই কথা নিজেই ঘোষণা করেন। জানান, তিনি একা বিজেপিতে যাচ্ছেন না, তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন আম আদমি পার্টির আরও ৬ জন সাংসদ। তবে এদের মধ্যে সবথেকে চমকপ্রদ নাম হল, অশোক মিত্তল।
We’re now on WhatsApp – Click to join
Welcomed Raghav Chadha Ji, Sandeep Pathak Ji, and Ashok Mittal Ji to the BJP family at the Party HQ today.
Also, best wishes to Harbhajan Singh Ji, Swati Maliwal Ji, Vikram Sahney Ji, and Rajinder Gupta Ji to work under the dynamic leadership of PM Shri @narendramodi Ji towards… pic.twitter.com/fLhcnHnO0K
— Nitin Nabin (@NitinNabin) April 24, 2026
সম্প্রতি রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে অপসারিত করেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল আপ নেতা অশোক মিত্তলকে। তবে কিছুদিন যেতে না যেতেই ভোলবদল। রাঘবের জায়গায় দায়িত্ব পেয়েও, সেই রাঘবের হাত ধরেই বিজেপিতে চলে গেলেন অশোক মিত্তল।
গতকালই রাঘব চাড্ডা জানান যে, তাঁরা আপ ছাড়ছেন। সংবিধানের ক্ষমতা প্রয়োগ করেই এই ৭ আম আদমি পার্টির সাংসদ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন। শোনা যাচ্ছে, এক সময়ের প্রিয় নেতা রাঘব চাড্ডাকে পুনরায় দলে ফেরানোর চেষ্টাও করেননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিবাল। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি বাকি ৬ রাজ্যসভার সাংসদদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাঁরা দেখা করেননি। কেজরিওয়ালের সাথে কথা বলার আগেই দল থেকে ইস্তফার কথা ঘোষণা করে দেন তাঁরা।
গত মাসেই যখন আপের সঙ্গে রাঘব চাড্ডার বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসে, তখন রাঘব বলেছিলেন যে জনগণের সমস্যার কথা তুলে ধরে কি তিনি কোনও অপরাধ করেছেন? এর পাল্টা জবাবে আম আদমি পার্টি বলেছিল যে, রাঘব চাড্ডা শুধু নিজের প্রচার করছে, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টায় মরিয়া তিনি। আসল ইস্যু তিনি তুলে ধরেননি। যখন কেজরিবালের গ্রেফতারির প্রতিবাদ করছিল আম আদমি পার্টি, তখন লন্ডনে পালিয়ে গিয়েছিলেন রাঘব। সেই সময় বিজেপি অবশ্য সমর্থন করেছিল রাঘবকে। আজ সেই রাঘব চাড্ডাই এখন পদ্মশিবির যোগ দিলেন।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







