Serial Update: আজ থেকে টলিউডে কর্মবিরতি! দর্শকরা কি আর দেখতে পাবেন না বাংলা সিরিয়ালের নয়া এপিসোড?
রবিবার অর্থাৎ ৫ই মার্চ বিকেলে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ডাকা বৈঠকে নেওয়া হয়েছিল এহেন সিদ্ধান্ত। বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জানান মঙ্গলবার থেকে টলিউডে ডাক দেওয়া হয়েছে কর্মবিরতির।
Serial Update: মঙ্গলবার নিরাপত্তার দাবি তুলে টলিপাড়ায় শুটিং ধর্মঘট! বিপদের মুখে সব মেগা ধারাবাহিক
হাইলাইটস:
- কর্মবিরতির জেরে চিন্তায় ঘুম উড়েছে সিরিয়ালপ্রেমীদের
- ধর্মঘট হলে কি আর সিরিয়ালের নতুন এপিসোড দেখা যাবে না?
- কী খবর এল টলিপাড়া থেকে? জেনে নিন এখনই বিস্তারিত
Serial Update: আজ অর্থাৎ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং। আজ থেকে ধর্মঘট টলিউডে! রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে যে কথাটি বারংবার উঠে এসেছে সেটি হচ্ছে কলাকুশলীদের নিরাপত্তার প্রসঙ্গ। সিরিজ, ধারাবাহিক অথবা সিনেমা, যাই হোক না কেন একজন অভিনেতা-অভিনেত্রীর নিরাপত্তার দায় নেওয়া উচিত প্রযোজনা সংস্থার। আর এবার সেই দাবিতেই একজোট হয়েছেন সকলে।
We’re now on WhatsApp- Click to join
রবিবার অর্থাৎ ৫ই মার্চ বিকেলে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ডাকা বৈঠকে নেওয়া হয়েছিল এহেন সিদ্ধান্ত। বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জানান মঙ্গলবার থেকে টলিউডে ডাক দেওয়া হয়েছে কর্মবিরতির। সিনেমা আর ধারাবাহিকের এবার সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পী থেকে টেকনিশিয়ান, প্রত্যেকের সুরক্ষার প্রটোকল তৈরি করা এবার বাধ্যতামূলক করতে হবে, নয়তো চলবে এই ধর্মঘট।
We’re now on Telegram- Click to join
এদিকে এই ঘোষণার পরই চিন্তায় ঘুম উড়েছে দর্শক এবং সিরিয়ালপ্রেমীদের। ধর্মঘট হলে কি আর সিরিয়ালের নয়া এপিসোড দেখতে পাবেন না? এখন আশঙ্কিত না হলেও চলবে। কারণ বেশিরভাগ সিরিয়ালই ২-৩ দিনের ব্যাঙ্কিং নিয়েই চলে। আর সোমবারই বেশিরভাগ ধারাবাহিকের ডবল শিফটের শ্যুট হয়েছে। অর্থাৎ মেরে-কেটে হয়তো খুব বেশি ৪-৫ দিন পরপর দর্শকরা দেখতে পারবেন নয়া ধারাবাহিক যদি অচলাবস্থায় বজায় থাকে। ধারাবাহিকের কলাকুশলী থেকে তারকা, পরিচালকরা গতকাল যতটা সম্ভব চেষ্টা চালিয়ে গিয়েছেন এর ব্যাঙ্কিং করে রাখার। যাতে দর্শকদের কাছে নতুন এপিসোড তুলে ধরা যায়।
রাহুলের মৃত্যুর পর নিরাপত্তার দাবিতে এবার বড় পদক্ষেপ। মঙ্গলবার থেকে সব ধারাবাহিক, সিনেমার শুটিং বন্ধ অনির্দিষ্টকালের জন্য, সব শিল্পীরা একসঙ্গে। স্তব্ধ টলিপাড়া।#RahulBanerjee #BholeBabaParKarega #StarJalsha #priyankasarkar#TeamTBO pic.twitter.com/zRC6Zj4qLK
— TollyBangla Box-Office :- TBO (@TollyBanglaBox1) April 5, 2026
প্রসঙ্গত, তালসারিতে ২৮-২৯শে মার্চ চলছিল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং। আর শনিবার ২৯ মার্চ শুটিং চলাকালীনই সমুদ্রে তলিয়ে যান রাহুল। এরপর তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বয়ানে ধরা পড়ে ক্রমশ অসংগতি। এমনকী, ময়নাদতন্তের রিপোর্টও ইঙ্গিত দেয় যে প্রযোজনা সংস্থা কিছু তথ্য গোপন করতে চাইছেন, সেদিকে।
Read More- এবার কর্মবিরতির ঘোষণা টলি শিল্পীদের, নিরাপত্তা উদ্বেগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং!
এরপর ঠিক এক সপ্তাহ পর শনিবার ৪ঠা মার্চ রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তাঁর মৃত্যুর তদন্তের দাবিতে তালসারি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আর আর্টিস্ট ফোরামের তরফে কলকাতার রিজেন্ট পার্ক থানায় দায়ের করা হয় এফআইআর।
এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







