Entertainment

Subhashree Ganguly: আন্তর্জাতিক নারী দিবসে অ্যাকশন মুডে ধরা দিলেন শুভশ্রী! ভক্তদের বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী

রবিবার একটি ভিডিও শেয়ার করেন নায়িকা। সেখানেই তাঁকে দেখা মেলে অ্যাকশন মুডে। দেখা যায় শ্যুটের আগেই তিনি অ্যাকশনের কিছু দৃশ্য অভ্যাস করছেন। শুভশ্রীকে দেখা গিয়েছিল ‘আবার প্রলয় ২’-তে।

Subhashree Ganguly: ‘শক্তিশালী নারী হওয়ার…!’, এদিন কোন বিশেষ বার্তা দিলেন লেডি সুপারস্টার শুভশ্রী?

হাইলাইটস:

  • সদ্যই দুবাই থেকে বাড়ি ফিরেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়
  • এবার আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী
  • অ্যাকশন মুডে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Subhashree Ganguly: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাংলা ইন্ড্রাস্ট্রির লেডি সুপারস্টার হলেন শুভশ্রী। একদিকে যেমন সংসার আর অন্যদিকে তেমন কেরিয়ার সবটাই সামলাচ্ছেন তিনি সমান দক্ষতায়। দর্শক-ভক্তদের একের পর এক হিট ছবি, সিরিজও উপহার দিয়ে যাচ্ছেন। আর এই বার আন্তর্জাতিক নারী দিবসেও অনুরাগীদের বিশেষ বার্তা দিয়েছেন নায়িকা শুভশ্রী। এদিন ধরা দিয়েছেন অ্যাকশন মুডে।

We’re now on WhatsApp- Click to join

রবিবার একটি ভিডিও শেয়ার করেন নায়িকা। সেখানেই তাঁকে দেখা মেলে অ্যাকশন মুডে। দেখা যায় শ্যুটের আগেই তিনি অ্যাকশনের কিছু দৃশ্য অভ্যাস করছেন। শুভশ্রীকে দেখা গিয়েছিল ‘আবার প্রলয় ২’-তে। ওই সিরিজের জন্যই এই চর্চা করছিলেন নায়িকা। ওই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী শুভশ্রী ক্যাপশনে লেখেন, ‘একজন শক্তিশালী নারী হওয়ার জন্য কখনই ক্ষমা চাইবেন না।’

We’re now on Telegram- Click to join

প্রসঙ্গত, কিছুদিন আগেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝেই দুবাইতে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছিলেন অভিনেত্রী শুভশ্রী। রীতিমতো ঘুম উড়েছিল তাঁর দুই পরিবারের। তবে, গত শুক্রবার সন্ধ্যায় তিলোত্তমায় পা রাখেন অভিনেত্রী শুভশ্রী। এদিকে স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন রাজ চক্রবর্তী। কলকাতা ফিরে সংবাদমাধ্যমের সাথে কথাও বলেছেন তিনি।

Subhashree Ganguly

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘এভাবে এখানে দাঁড়িয়ে তোমাদের সমস্ত অভিজ্ঞতা হয়তো বুঝিয়ে বলতে পারব না। এক কথায় বলতে পারি যে, ভীষণ ভয়ানক। আমি খুবই ক্লান্ত। তবে তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাতে চাই, যেভাবে তোমরা আমার এবং আমার পরিবারকে ভালোবাসা দেখিয়েছ। তোমরা সাহস দিয়েছ আমাদের, লড়াই করে আমি ফিরতে পেরেছি।’

Read More- শেষ মুহূর্তে বিমান বাতিল, এখনও দুবাইয়ে আটকে শুভশ্রী-ইউভান! ছেলেকে নিয়ে কবে ফিরবেন দেশে?

উল্লেখ্য, ছেলে ইউভানের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরই, তাঁকে সঙ্গে নিয়ে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিকে, কলকাতায় তাঁর ছোট মেয়ে ইয়ালিনিকে যদিও সামলেছে রাজ সহ তাঁর গোটা পরিবার। অশান্ত দুবাইতে মা-ছেলে একাই ছিল! এর আগে, বুধবার গভীর রাতে শুভশ্রীর বিমান ধরার কথা থাকলেও, সেটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। এরপর অবশেষে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় আসেন শুভশ্রী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button