Mamata Banerjee-SIR: SIR-এ বড় অসঙ্গতি! ৬ই মার্চ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
গতকাল তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে করে এই কর্মসূচির কথাই ঘোষণা করে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee-SIR: ‘এবার আরও বড় প্রতিবাদে নামবে তৃণমূল কংগ্রেস’, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
হাইলাইটস:
- এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- আগামী ৬ই মার্চ দুপুর ২টো থেকে ধর্মতলায় ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়
- এদিন আর কী ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? জেনে নিন
Mamata Banerjee-SIR: শনিবার বহু প্রতিক্ষীত এসআইআর-এর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা দেখে অবাক হয়েছে অনেকেই। কমিশনের নির্দেশ মতো প্রয়োজনীয় নথি দেওয়ার পরও ভোটার তালিকা থেকে অনেকেরই নাম বাদ পড়েছে। অনেকের নামের পাশে লেখা রয়েছে ‘বিচারাধীন’। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এবার ধরনা বসতে চলেছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ই মার্চ শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেলে বা এসপ্ল্যানেডে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী।
We’re now on WhatsApp- Click to join
গতকাল তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে করে এই কর্মসূচির কথাই ঘোষণা করে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি ভোটার তালিকার প্রথম দফা প্রকাশের পরই দেখা গিয়েছে, তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম। এই পাশাপাশি, আরও ৬০ লক্ষ ভোটারের নাম রয়েছে ‘বিবেচনাধীন’ অবস্থায় বলেই জানা গিয়েছে।
We’re now on Telegram- Click to join
তাঁর অভিযোগ যে, ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত এই তালিকায় বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে অন্যায়ভাবে যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। দলের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ হবে ধরনা, এবং অবিলম্বে বাদ পড়া ভোটারদের নাম তালিকায় যোগ করার দাবি জানানো হবে নির্বাচন কমিশনের কাছে। প্রয়োজন পড়লে একই সঙ্গে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে বলেও এদিন ইঙ্গিত দেওয়া হয়েছে।
Bengal CM @MamataOfficial to sit on dharna on March 6th against the #SIR exercise designed by @BJP4India to delete names of citizens and voters. https://t.co/58DefhOZsR
— Sagarika Ghose (@sagarikaghose) March 1, 2026
রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘আগামী ৬ই মার্চ বেলা ২টোয় ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় বসবেন।’ ওইদিন কোনও কর্মসূচিও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More- ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু…! কখন প্রকাশ হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা? জেনে নিন
উল্লেখ্য, এসআইআর-এর বিভিন্ন সমস্যা নিয়ে নির্বাচন কমিশনের দরবারে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মামলায় হয়েছে সুপ্রিম কোর্টেও। কেবল তাই নয়, এনিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তালিকা বের হওয়ার পরই সরাসরি ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ধর্না মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কোনও কর্মসূচি ঘোষণা করে কিনা সেটাই এখন সেটাই অপেক্ষার।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







