Bangla Newsনিৰ্বাচন

WB Assembly 2026: কবে হবে রাজ্যে ভোট? এবং ঠিক কত দফায় বঙ্গে ভোট ঘোষণা? জেনে নিন বিশদ তথ্য

কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে যে, ২৮শে ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ঠিকই, কিন্তু ধাপে ধাপে প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি লিস্ট। এছাড়া এখনও অনেক বাকি আছে প্রশানসিক কাজ।

WB Assembly 2026: বিধানসভা ভোট মার্চে হবে না? তবে বঙ্গে কবে ভোট? বিস্তারিত জানুন

হাইলাইটস:

  • মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এসআইআর-এর প্রক্রিয়া গড়িয়ে যেতে পারে
  • জানা গিয়েছে ১৪ই মার্চের আগে বাংলায় ভোট ঘোষণা হবে না বলেই
  • সে ক্ষেত্রে বঙ্গে ভোট কবে শুরু হবে এই নিয়ে বাড়ছে ক্রমশ উত্তেজনা

WB Assembly 2026: বাংলায় এসআইআর পর্ব ইতিমধ্যেই শেষের দিকে। ২৮শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছে গোটা রাজ্যবাসী। আর তারপরই শুরু হবে ভোটের কাউন্টডাউন। তবে মার্চ মাসের শুরুতেই কি আদৌ ভোট ঘোষণা করা সম্ভব? এই নিয়েই বেড়েছে জল্পনার পারদ। সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য করা হলেও তারপরও কাজ বাকি থাকবে। আর এই জটিলতা না মিটলে ভোট শুরু হওয়া সম্ভব হবেনা।

We’re now on WhatsApp- Click to join

রাজ্যে কবে ভোট?

কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে যে, ২৮শে ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ঠিকই, কিন্তু ধাপে ধাপে প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি লিস্ট। এছাড়া এখনও অনেক বাকি আছে প্রশানসিক কাজ। রাজ্য প্রশাসনের সাথে বৈঠকে বসার কাজও হয়নি এখনও। স্থগিত হয়ে গিয়েছে আধিকারিকদের বৈঠক। এর ফলে, ভোট ঘোষণার আগেই সেইসব কাজ শেষ করতে হবে।

We’re now on Telegram- Click to join

সবমিলিয়ে মার্চের প্রথম সপ্তাহ অবধি গড়িয়ে যেতে পারে এই এসআইআর-এর প্রক্রিয়া। কমিশন সূত্রের খবর যে, ১৪ই মার্চ তথা মার্চের তৃতীয় সপ্তাহের আগে রাজ্যে ভোট ঘোষণা হবে না। সেক্ষেত্রে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভোট শুরু হবে। এদিকে, আগামী ৭ই মে রাজ্য বিধানসভার মেয়াদও শেষ হচ্ছে। তার আগেই গোটা এই ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপাতত ৩ থেকে ৪ দফায় এই ভোট হবে বলে জানা যাচ্ছে।

তৃণমূলের দাবি যে, নির্বাচন কমিশন এই পুরোটা জানত। এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেছেন, “এত তাড়াহুড়োর মধ্যে যে এটি সম্ভব নয়, তা আগেই বোঝাটা উচিৎ ছিল।”

Read More- এপ্রিল মাসেই রাজ্যে চার দফায় হবে বিধানসভা ভোট, ফলপ্রকাশ হবে এপ্রিলেই! খবর কমিশন সূত্রে

উল্লেখ্য, জানা যাচ্ছে, আগামীকাল চূড়ান্ত এই তালিকা প্রকাশিত হলেও সেখানে থাকবে ‘অ্যাজুডিকেশন’ উল্লিখিত ভোটারদের নাম। তাঁরা কী আদৌ ভোট দিতে পারবেন কি না, তা জানা যাবে আগামী দিনের প্রকাশ হতে চলা এসআইআর-এর সাপ্লিমেন্টারি ভোটার লিস্টেই।

এইরকম আরও নির্বাচন বিষয়ক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button