Foods

Ramadan 2026: রমজানের সময় স্বাদের স্বর্গরাজ্য হল জাকারিয়া স্ট্রিট, ভিড় সামলে কী কী খাবেন এখানে?

এই সময় সূর্যাস্তের পর থেকেই এখানে শুরু হয়ে যায় ভোজনরসিকদের আনাগোনা। আপনার কি জানেন ভিড় সামলে সেরা স্বাদ পেতে কোন কোন খাবার পাতে রাখবেন?

Ramadan 2026: সূর্যাস্তের পর থেকেই এখানে শুরু হয়ে যায় ভোজনরসিকদের আনাগোনা

হাইলাইটস:

  • রমজান মাসে যেতে পারেন কলকাতার নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট
  • এখানে এই সময় মিনি লখনউ বা হায়দ্রাবাদের স্বাদ পাবেন
  • সেরা স্বাদ পেতে কোন কোন খাবার পাতে রাখবেন জেনে নিন

Ramadan 2026: রমজান মাস মানেই কলকাতার নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট হয়ে উঠেছে এক টুকরো মিনি লখনউ বা হায়দ্রাবাদ। এই সময় সূর্যাস্তের পর থেকেই এখানে শুরু হয়ে যায় ভোজনরসিকদের আনাগোনা। আপনার কি জানেন ভিড় সামলে সেরা স্বাদ পেতে কোন কোন খাবার পাতে রাখবেন?

We’re now on WhatsApp – Click to join

হালিম: ঐতিহ্য-ভরা জাকারিয়ার রমজান সফর অসম্পূর্ণ থেকে যায় এক বাটি গরম হালিম ছাড়া। ডাল, মাংস আর অসাধারণ মশলার জাদুকরী মিশ্রণে তৈরি এই পদটি এখানকার বেশ কয়েকটি দোকানে পাওয়া যায়, যার স্বাদ অতুলনীয়।

কাবাবের রাজত্ব: ধোঁয়া ওঠা কয়লার আঁচে সেঁকা কাবাব এখানকার প্রধান আকর্ষণ। সুতলি কাবাব, জাকারিয়ার সবথেকে বিখ্যাত ‘আদম’স এনামেল’। সুতো দিয়ে পেঁচানো এই নরম তুলতুলে কাবাব মুখে দিলেই যেন মিলিয়ে যায়। এছাড়া দিলশাদ বা আমানত-এ পেয়ে যাবেন আফগানি চিকেন বা মালাই কাবাব।

মুচমুচে মাহি আকবরি (ফিশ ফ্রাই): আপনি যদি মাছ ভালোবাসেন, তবে বিশাল আকারের কড়াইতে ভাজা মুচমুচে ‘মাহি আকবরি’ আপনার জন্য সেরা হতে পারে। মশলাদার এই মাছ ভাজা জাকারিয়া স্ট্রিটের অন্যতম সিগনেচার ডিশ।

শাহী টুকরা: ঘিয়ে ভাজা পাউরুটি, রাবড়ি আর জাফরানের মিশ্রণে তৈরি এই রাজকীয় মিষ্টি হল মাস্ট ট্রাই আইটেম।

ফিরনি: মাটির ভাঁড়ে জমাট বাঁধা ঠান্ডা ঠান্ডা ফিরনি যেন নিমেষের মধ্যে সব ক্লান্তি দূর করে দেয়।

এছাড়া দিল্লি থেকে আসা মহব্বত কা শরবত এখন জাকারিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। তরমুজের টুকরো আর ঠান্ডা দুধের এই মিশ্রণটি আপনার শরীরকে সতেজ করবে।

Read more:- এই রমজানে ভারতের বিখ্যাত মসজিদগুলিতে নামাজ পড়তে চান? রইল তালিকা

সুতরাং বলা যায়, জাকারিয়া স্ট্রিটের এই খাবারগুলি শুধু পেট ভরায় না, বরং কলকাতার সম্প্রীতি আর সংস্কৃতির স্বাদ বারংবার মনে করিয়ে দেয়। তাই এই বারের রমজানের একটা সন্ধ্যায় বরাদ্দ রাখুন এই খাবারের মহোৎসবের জন্য।

এই রকম রমজান মাস এবং ইদ সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button