Politics

One World News Political: রাজনীতির অলিন্দে আজ কী কী ঘটল? দিল্লিতে মমতার মেজাজ থেকে সংসদে রাহুলের তোপ, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি 'অহঙ্কারী' বলে আক্রমণ করলেন মুখ্য নির্বাচন কমিশনারকে।

One World News Political: রাজনৈতিক জগতের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিন এক নজরে

হাইলাইটস:

  • দিল্লিতে মমতার ‘অগ্নিমূর্তি’ ও এসআইআর বিতর্ক
  • লোকসভায় রাহুল বনাম রাজনাথ লড়াই
  • শুভেন্দুর নিরাপত্তায় হাইকোর্টের রক্ষাকবচ

One World News Political: নমস্কার, আমি অরিন্দম। ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। রাজনীতির অলিন্দে আজ কী ঘটল? দিল্লিতে মমতার মেজাজ থেকে সংসদে রাহুলের তোপ— দেখে নিন আজকের সব বড় খবর।

We’re now on WhatsApp – Click to join

দিল্লিতে মমতার ‘অগ্নিমূর্তি’ ও এসআইআর বিতর্ক

দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি ‘অহঙ্কারী’ বলে আক্রমণ করলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশের নজরদারি নিয়েও সরব তিনি। সঙ্গে ছিল SIR-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিও।

কেন্দ্রীয় বাজেট ও মমতার ‘বঞ্চনা’ কটাক্ষ

২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেটকে ‘ফাঁকিবাজি’ ও ‘বিমাতৃসুলভ’ বলে তীব্র আক্রমণ শানালেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, “চোরের মায়ের বড় গলা, বাংলাকে কিছুই দেয়নি কেন্দ্র।” যদিও ডানকুনির মতো কিছু প্রকল্পে বরাদ্দ থাকলেও তৃণমূলের দাবি, ভোটের মুখে বাংলাকে বঞ্চনাই করা হয়েছে।

লোকসভায় রাহুল বনাম রাজনাথ লড়াই

সংসদের বাজেট অধিবেশনে ধুন্ধুমার। প্রাক্তন সেনাপ্রধান নারাভানের অপ্রকাশিত বইয়ের উদ্ধৃতি দিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। পাল্টা তোপ দাগেন রাজনাথ সিং এবং অমিত শাহ। চিনের অনুপ্রবেশ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা, চলে মুলতুবি পর্ব।

Read more:- কেন্দ্রীয় বাজেট নিয়ে আজ রাজ্য রাজনীতি সরগরম, অন্যদিকে এসআইআর নিয়ে আজ নির্বাচন কমিশনে তৃণমূল, দেখে নিন আজকের রাজনৈতিক রাউন্ডআপ

সুভেন্দুর নিরাপত্তায় হাই কোর্টের রক্ষাকবচ

বিরোধীদের ওপর হামলার অভিযোগে বড় রায় কলকাতা হাই কোর্টের। শুভেন্দু অধিকারীর মতো বিরোধী নেতাদের কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিলেন বিচারপতি সুজয় পাল। রাজনৈতিক কর্মসূচিতে আর কোনও বাধা নয়, স্পষ্ট বার্তা আদালতের।

এই ছিল আজকের রাজনীতির খবরাখবর। আরও বিশদে জানতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button