Oppo Find N6: Oppo 200MP ক্যামেরা, 8.12 ইঞ্চি 2K স্ক্রিন এবং স্ন্যাপড্রাগন প্রসেসর সহ নতুন ফোল্ডেবেল ফ্ল্যাগশিপ 5G ফোন লঞ্চ করতে চলেছে
সম্প্রতি ওয়েইবোতে একটি পোস্টে, কোম্পানির একজন নির্বাহী নিশ্চিত করেছেন যে এই ডিভাইসটি ফোল্ডেবল সেগমেন্টে উল্লেখযোগ্য ক্যামেরা উদ্ভাবন আনবে। আসুন জেনে নেওয়া যাক ফোনটি কী অফার করতে পারে এবং কখন এটি লঞ্চ হতে পারে…
Oppo Find N6: Oppo শীঘ্রই তাদের ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন, Oppo Find N6 লঞ্চ করবে
হাইলাইটস:
- আসন্ন Oppo Find N6 ফোল্ডেবেল ফোনে থাকবে Hasselblad-টিউনড 200MP আল্ট্রা-ক্লিয়ার কোয়াড-ক্যামেরা সিস্টেম
- ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, 8.12-ইঞ্চি 2K ফোল্ডেবল ডিসপ্লে থাকার সম্ভবনা রয়েছে
- ফোনটি আগামী মাসের ১৭ই মার্চ লঞ্চ হতে পারে
Oppo Find N6: Oppo শীঘ্রই তাদের নতুন ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে, যার নাম Oppo Find N6 হবে বলে আশা করা হচ্ছে। আসন্ন এই ডিভাইস সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সম্প্রতি ওয়েইবোতে একটি পোস্টে, কোম্পানির একজন নির্বাহী নিশ্চিত করেছেন যে এই ডিভাইসটি ফোল্ডেবল সেগমেন্টে উল্লেখযোগ্য ক্যামেরা উদ্ভাবন আনবে। আসুন জেনে নেওয়া যাক ফোনটি কী অফার করতে পারে এবং কখন এটি লঞ্চ হতে পারে…
We’re now on WhatsApp – Click to join
Oppo Find N6-তে Hasselblad-টিউনড কোয়াড ক্যামেরা
সম্প্রতি ওয়েইবোতে প্রকাশিত এক পোস্টে, ফাইন্ড সিরিজের প্রোডাক্ট ম্যানেজার ঝো ইবাও প্রকাশ করেছেন যে ওপ্পো ফাইন্ড N6-এ ফোল্ডেবল ক্যাটাগরিতে একমাত্র হ্যাসেলব্লাড-টিউনড 200-মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার কোয়াড-ক্যামেরা সিস্টেম থাকবে। এটিও নিশ্চিত করা হয়েছে যে ওপ্পোর ড্যানশিয়া কালার রিপ্রোডাকশন প্রযুক্তি প্রথমবার একটি ফোল্ডেবল ফোনে আত্মপ্রকাশ করবে।
জানা গেছে, সিস্টেমটি একটি মাল্টিস্পেকট্রাল সেন্সরের উপর নির্ভর করে যা ন্যাচারাল রঙের তথ্য আরও নির্ভুলভাবে ক্যাপচার করার জন্য ডিজাইন করা হয়েছে, যার ফলে রঙের সামঞ্জস্য আরও ভালো হয় এবং আরও ন্যাচারাল ছবি পাওয়া যায়।
Oppo Find N6 has a Hasselblad-tuned 200MP quad-camera setup.
Also, includes a multispectral lens for accurate color reproduction.
So, based on leaks:
– 200MP main camera
– 50MP ultra-wide)
– 50MP periscope
– 2MP multispectral lens– 20MP front display camera
– 20MP inner… https://t.co/WlYnmU2gHk— Anvin (@ZionsAnvin) February 26, 2026
দুর্দান্ত কালার টিউনিং এবং ইমেজ প্রসেসিং
রিপোর্ট অনুসারে, রিয়ার ক্যামেরা সেটআপে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং অপটিক্যাল জুম ক্ষমতা সম্পন্ন পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। একটি ডেডিকেটেড Danxia কালার মডিউলও থাকবে বলে আশা করা হচ্ছে। Hasselblad-এর সাথে পার্টনারশীপে শক্তিশালী কালার টিউনিং এবং ইমেজ প্রসেসিং নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
Oppo Find N6 এর ফিচার
প্রতিবেদন অনুসারে, Find N6-তে 8.12-ইঞ্চি 2K 120Hz ফোল্ডেবল ইনার ডিসপ্লে থাকতে পারে, যেখানে বাইরের ডিসপ্লেতে 6.62-ইঞ্চি FHD+ 120Hz কভার স্ক্রিন থাকতে পারে। ডিভাইসটি 7-কোর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দ্বারা চালিত হতে পারে।
Read more:- মটোরোলা 7,000mAh ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেট এবং 50MP সনি ক্যামেরা সহ নতুন 5G ফোন লঞ্চ করতে চলেছে
ডিভাইসটিতে 16GB পর্যন্ত LPDDR5x র্যাম এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। ব্যাটারির ক্ষমতা 6,000mAh পর্যন্ত হতে পারে। প্রতিবেদন অনুসারে, Oppo Find N6 আগামী মাসের ১৭ই মার্চ লঞ্চ হতে পারে।
প্রযুক্তি সংক্রান্ত আরও প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






