WPL 2026 Final RCB Vs DC: চতুর্থবারও স্বপ্নভঙ্গ দিল্লির! স্মৃতি-জর্জিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন আরসিবি
এই ম্যাচের বিশেষ আকর্ষণ কেবল ট্রফির লড়াই ছিল না, নয়, দুই ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি মান্ধানা এবং জেমিমাহ রদ্রিগেজ মাঠে নামেন দুই বিপরীত শিবিরের অধিনায়ক হিসেবে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি।
WPL 2026 Final RCB Vs DC: অধরা রয়ে গেল দিল্লির জয়! দাপট দেখিয়ে দ্বিতীয়বার WPL চ্যাম্পিয়ন আরসিবি
হাইলাইটস:
- উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে জয়জয়কার আরসিবির
- নজর কেড়েছে স্মৃতি মন্ধনা ও জর্জিয়া ভলের বিধ্বংসী ব্যাটিং
- বড় টার্গেট দিয়ে চতুর্থবারও কপাল খুলল না দিল্লি ক্যাপিটালসের
WPL 2026 Final RCB Vs DC: চতুর্থবার ফাইনাল খেলেও তবে ভাগ্য সাথ দিল না দিল্লি ক্যাপিটালসের। বড়সড় টার্গেট দিয়েও জেমাইমা রড্রিগেসের দলকে বোলারদের ব্যর্থতায় ডুবতে হল। উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) ফাইনালে স্মৃতি মন্ধনা এবং জর্জিয়া ভলের বিধ্বংসী ব্যাটিংয়ে এবার দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল আরসিবি।
We’re now on WhatsApp- Click to join
এই ম্যাচের বিশেষ আকর্ষণ কেবল ট্রফির লড়াই ছিল না, নয়, দুই ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি মান্ধানা এবং জেমিমাহ রদ্রিগেজ মাঠে নামেন দুই বিপরীত শিবিরের অধিনায়ক হিসেবে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রানের বড়সড় স্কোর করে বসে দিল্লি ক্যারপিটালস। দিল্লির হয়ে জেমাইমা রড্রিগেস সর্বোচ্চ ৩৭ বলে ৫৭ রানের ইনিংস ইনিংস খেলেন। এছাড়া লিজলি লি ৩৭, লওরা উলভার্ট ৪৪, চিনলি হেনরি ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
We’re now on Telegram- Click to join
রান তাড়া করতে নেমে শুরুতে আরসিবি গ্রেস হ্যারিসের উইকেট হারায়। তবে এরপর খেলার রঙ বদলে দেয় স্মৃতি মন্ধনা এবং জর্জিয়া ভলের ইনিংস। বিধ্বংসী ব্যাটিং করে দুজনে পার্টনারশিপ করেন শতরানের।
Sensational from Smriti. Player of the Final & captain of the WPL winning team, leading RCB to their 2nd title. To bounce back & deliver this after everything she’s been going through lately takes incredible resolve. What an absolute superstar & an inspiration to women… pic.twitter.com/USZ0ZPA2gk
— Mama (@SriniMaama16) February 6, 2026
এদিন কার্যত দিল্লি ক্যাপিটালসের বোলিং নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন আরসিবির দুই তারকা ব্যাটার। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। স্মৃতি এবং জর্জিয়ার একের পর এক আক্রমণাত্মক শটের কোনও জবাব ছিল না দিল্লি বোলারদের কাছে। মহিলা আইপিএলের ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় ১৬৫ রানের পার্টনারশিপ করেন এই দুজনে।
জর্জিয়া ৫৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এরপরই বদলে যায় ম্যাচের রঙ। পার্টনারশিপ ভাঙতেই উইকেট পড়ে পরপর। রিচা ঘোষ ৬ এবং স্মৃতি মন্ধনা ৪১ বলে ৮৭ রানের ইনিংস খেলে তারপর আউট হন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল আরসিবি। এরপর শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। পরপর আরসিবিকে দুটি চার মেরে চ্যাম্পিয়ন করে দেন রাধা যাদব। ৬ উইকেটে জয় পেল আরসিবি (বেঙ্গালুরু)।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







