EntertainmentSports

Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকের জন্য মার্চেই তিলোত্তমায় আসছেন রাজকুমার, কোথায় কোথায় হবে ছবির শুটিং?

গত বছর আগস্ট মাসেই কলকাতায় এসে রেইকি সেরে গিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। ক্রিকেটের পীঠস্থান হল ইডেন গার্ডেন্স, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ময়দান থেকে শুরু করে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ঢুঁ মারেন।

Sourav Ganguly Biopic: সৌরভের ব্যক্তিগতজীবন থেকে বর্ণময় ক্রিকেট কেরিয়ারের ঝলকই এবার ফুটে উঠবে বায়োপিকে

হাইলাইটস:

  • ইডেন গার্ডেনের পাশাপাশি কলকাতার বহু এলাকায় হবে এই ছবির শুটিং
  • ইতিমধ্যেই বিভিন্ন লোকেশনে শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছে ছবির টিমের তরফে
  • কবে থেকে শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শুটিং? জেনে নিন বিস্তারিত

Sourav Ganguly Biopic: আগামী মার্চ মাসেই ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের জন্য কলকাতায় পাড়ি দিচ্ছেন অভিনেতা রাজকুমার রাও। সদ্য শেষ হয়েছে উজ্জ্বল নিকমের বায়োপিকের কাজ। এই মুহূর্তে ওজন ঝড়াতে আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছেন বলিপর্দার ‘মালিক’। কারণ অভিনেতা বরাবরই চরিত্রের প্রয়োজনে শারীরিক গড়ন বদলেছেন। অতীতে ‘ট্র্যাপড’ সিনেমার জন্য হোক বা ‘বোস’ ছবিতে নেতাজির চরিত্রায়ণের জন্য, কোনওদিনই প্রস্থেটিক মেকআপের আশ্রয় নেওয়ার পক্ষপাতী নন অভিনেতা রাজকুমার। সিনেপর্দায় মহারাজের ব্যক্তিগতজীবন থেকে বর্ণময় ক্রিকেট কেরিয়ার তুলে ধরার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

We’re now on WhatsApp- Click to join

গত বছর আগস্ট মাসেই কলকাতায় এসে রেইকি সেরে গিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। ক্রিকেটের পীঠস্থান হল ইডেন গার্ডেন্স, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ময়দান থেকে শুরু করে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ঢুঁ মারেন। যেখান থেকে মহারাজের ক্রিকেটের শুরুয়াত, সেই দুখীরাম টিম নিয়ে ঘুরে দেখেন কোচিং সেন্টারও। সেসময়েই শোনা যায় যে, পুজোর পরই কলকাতায় এসে সৌরভের সাথে দিন কয়েক সময় কাটাবেন এবং জানুয়ারি মাস থেকে রাজকুমার ছবির শুটিং শুরু করবেন।

We’re now on Telegram- Click to join

কিন্তু প্রথমত, স্পোর্টস ড্রামার জন্য অভিনেতা রাজকুমারের কড়া প্রস্তুতি, আর দ্বিতীয়ত সৌরভের বায়োপিকের শুটিং পিছোতে হয় নিকম উজ্জ্বলের বায়োপিকের শুটিংয়ের জন্য রাজকুমারকে। তবে এবার আর দেরি নয়! মার্চ মাসেই তিলোত্তমায় পাড়ি দিচ্ছেন বলি অভিনেতা।

বলিউড মাধ্যম সূত্রের খবর, ক্রিকেটের মক্কা ইডেনের পাশাপাশি কলকাতার যেসব এলাকায় রেইকি করে গিয়েছিলেন বিক্রমাদিত্য, শুটিং লোকেশনের তালিকায় সেসমস্ত জায়গারই নাম রয়েছে। ইতিমধ্যেই কলকাতা, মুম্বাই এবং লন্ডনের বিভিন্ন লোকেশনে নেওয়া হয়েছে শুটিংয়ের অনুমতি মোতওয়ানের টিমের তরফে। জানা গিয়েছে, ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্র আত্মস্থ করতে বাংলা বলাও শিখেছেন রাজকুমার রাও। যার কিছুটা কৃতীত্ব অবশ্য স্ত্রী পত্রলেখারও প্রাপ্য।

Read More- এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শহরজুড়ে চলছে রেইকি, ইতিমধ্যেই দলবল নিয়ে কলকাতায় ছবির গোটা টিম

এর আগে সৌরভের বায়োপিক প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, “দাদার জীবনী বড় পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়েই ছবিটা তৈরি করতে চাইছি। তাই এর প্রস্তুতির জন্য আমাদের আরও খানিকটা সময়ের প্রয়োজন। সেই জন্যই ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এমন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বিরাট বড় দায়িত্ব।” রাজকুমারের কথায়, “আমি ক্রিকেট খেলতে পারি, কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার আমি নই। ডান হাতেই আমি ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই আমার একটু সময় লাগবে।” এবার ইডেন গার্ডেন্সে মহারাজের জার্সিতে ছক্কা হাঁকানোর পালা।

এইরকম আরও বিনোদন এবং খেলা দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button