West Bengal Governor CV Anand Bose resigned: বাংলায় নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত! পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সিভি আনন্দ বোসের পদত্যাগের পর তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন।
West Bengal Governor CV Anand Bose Resigned: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
হাইলাইটস:
- বাংলার রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদত্যাগের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছন
- তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন
West Bengal Governor CV Anand Bose Resigned: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রদবদল। বাংলার রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সিভি আনন্দ বোসের পদত্যাগের পর তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন।
We’re now on WhatsApp – Click to join
সিভি আনন্দ বোসের পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের কারণ আমি জানি না। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি রাজ্যপালকে কিছু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চাপ দেন তবে আমি অবাক হব না।”
I am shocked and deeply concerned by the sudden news of the resignation of Shri C. V. Ananda Bose, the Governor of West Bengal.
The reasons behind his resignation are not known to me at this moment. However, given the prevailing circumstances, I would not be surprised if the…
— Mamata Banerjee (@MamataOfficial) March 5, 2026
তিনি আরও বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করা হচ্ছে। তিনি (অমিত শাহ) প্রতিষ্ঠিত রীতি অনুসারে এই বিষয়ে আমার সাথে পরামর্শ করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতীয় সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক ঐতিহ্য এবং রাজ্যগুলির মর্যাদাকে ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।”
২০২২ সালের নভেম্বরে ডঃ সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হন
ডঃ সি.ভি. আনন্দ বোসকে ২০২২ সালের ১৭ই নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করা হয়। তাঁর আগে, মণিপুরের তৎকালীন রাজ্যপাল লা. গণেশন অতিরিক্ত দায়িত্ব হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সি.ভি. আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করা হয়।
Read more:- আগামীকালই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস! দার্জিলিং মেলে কিষাণগঞ্জ হয়ে সড়কপথে যাবেন চোপড়া
ডঃ সিভি আনন্দ বোস কে?
১৯৭৭ ব্যাচের আইএএস অফিসার সিভি আনন্দ বোস, কেরালার কোট্টায়াম জেলার বাসিন্দা। তিনি একজন লেখকও, ইংরেজি, মালায়ালাম এবং হিন্দিতে প্রায় ৪০টি বই প্রকাশ করেছেন। তিনি জওহরলাল নেহেরু ফেলোশিপে ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উন্নয়ন কর্মসূচি প্রণয়নকারী কর্মী দলের সভাপতিত্ব করেন তিনি। “সকলের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন” তাঁর এই ধারণাটি মোদী সরকার গ্রহণ করে।
রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।




