Politicsনিৰ্বাচন

West Bengal Assembly Election: রাজ্যের তিন প্রান্তে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, পূর্ব মেদিনীপুরে প্রচারে শুভেন্দু অধিকারী, আজ কোনও প্রচারসভা নেই মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, দুপুরবেলা কোলাঘাট থেকে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে এক বিশেষ সভা করবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal Assembly Election: আজ রাজ্যে জনসভা দুই হেভিওয়েটের, প্রচারে কি বার্তা দেন এই দুই শীর্ষ নেতা? সে দিকেই নজর সকলের

হাইলাইটস:

  • বিনপুর, পাঁশকুড়া এবং কুলপিতে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  • আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে নামছেন শুভেন্দু অধিকারী
  • আজ কোনও প্রচার নেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

West Bengal Assembly Election: ফের একই দিনে পুর্ব মেদিনীপুরে বিজেপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে কর্মসূচি। নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে সকালে জানকীনাথ মন্দির অবধি পদযাত্রা আর মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

We’re now on Telegram- Click to join

অন্যদিকে, দুপুরবেলা কোলাঘাট থেকে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে এক বিশেষ সভা করবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

আজ অর্থাৎ শুক্রবার রাজ্যের কোথাও কোনও প্রচার কর্মসূচি নেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে, এদিন রাজ‍্যের তিন প্রান্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে বলে জানা যাচ্ছে। মন্ত্রী বিরবাহা হাঁসদার হয়ে তিনি বিনপুরে প্রচার করবেন। এর পর তিনি যাবেন পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাঁশকুড়ায়। আর সেখানেও তাঁর তৃণমূল প্রার্থীর হয়ে জনসভার কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। এবং বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে জসভা করে আজকের মত তাঁর প্রচার কর্মসূচি শেষ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নামছেন প্রচারে।

বুধবার, নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিজেপির কর্মিসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তিনি কেবল হিন্দুদের বিধায়ক নন। তেমনটা দাবি তিনি কখনওই করেননি। তাঁর মন্তব্য যে, “আমি কখনও বলিনি যে, আমি মুসলিমদের ভোট চাই না। আমি বলেছি যে, আমি পাই না।’’

Read More- ‘আমি জিতলে জিতবে পানিহাটিবাসী’, পানিহাটিতে ভোটের লড়াইয়ে এবার অভয়ার মা

নন্দীগ্রামে রয়েছে সংখ্যালঘু মুসলিম ভোট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন বক্তব্যে স্পষ্ট যে, ওই ভোটও চান তিনি। বুধবারের জনসভায় তিনি বলেছিলেন যে, “একটা শ্রেণির লোক বলেন যে, শুভেন্দু অধিকারী বলেন হিন্দুদের বিধায়ক তিনি। এ কথা আমি বলেছি?” হিন্দুদের বিধায়ক তিনি না হলেও, তিনি যে ‘হিন্দুদের ভোটে জেতা বিধায়ক’, সে কথাও তার পরেই খোলাখুলি জানিয়ে দেন রাজ্য বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button