Politics

WB Assembly Election 2026: মাত্র দু’দফাতেই শেষ বাংলার বিধানসভা নির্বাচন! ঘোষণা হল ভোটের দিনক্ষণ

বাংলায় প্রথম দফায় ১৫২টি আসনে ভোট এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল সাত দফায়। এবার দুই দফায় ভোট হবে।

WB Assembly Election 2026: ২৩ ও ২৯শে এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে! ঘোষণা নির্বাচন কমিশনের

হাইলাইটস:

  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন
  • আর সাত দফা নয়, এবং বাংলায় ভোট রয়েছে মাত্র দু’দফাতে
  • পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন

WB Assembly Election 2026: বাংলা-সহ পাঁচ রাজ্যে ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট। গতকাল দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ।

আগামী ২৩ ও ২৯শে এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪ঠা মে

বাংলায় প্রথম দফায় ১৫২টি আসনে ভোট এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল সাত দফায়। এবার দুই দফায় ভোট হবে। কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে, কম দফায় ভোট হলেও বাংলায় রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। ২০২৬ এর নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।

We’re now on WhatsApp – Click to join

নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার

এদিন পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। সম্প্রতি কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছে। বৈঠকে রাজ্যের সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। যার ফলে আগের চেয়ে এবার ভোটের দফা অনেকটাই কমিয়ে দেওয়া হয়।

 

এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া এখনও পর্যন্ত শেষ হয়নি। রাজ্যের কয়েক লক্ষ ভোটারের নাম এখনও বিবেচনাধীন হিসাবে রয়েছে। যার ফলে এখনও অতিরিক্ত কোনও তালিকা প্রকাশিত হয়নি।

Read more:- এপ্রিল মাসেই রাজ্যে চার দফায় হবে বিধানসভা ভোট, ফলপ্রকাশ হবে এপ্রিলেই! খবর কমিশন সূত্রে

গতকাল সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার বলেন, “বাংলায় মোট ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ। ৭০০-৮৫০ ভোটার নিয়ে একটি করে বুথ হবে। গত কয়েকদিনে কমিশন নির্বাচনমুখী রাজ‍্যগুলিতে পরিদর্শনে গিয়েছে। এই ⁠ভিজিট চলাকালীন রেকগনাইজড রাজনৈতিক দল এবং নির্বাচন আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছে। নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছে কমিশন। স্বচ্ছ ভোটার তালিকা স্বচ্ছ নির্বাচনের ভিত্তি। সেই কারণেই SIR করা হয়েছে, যাতে কোনও বৈধ ভোটার তালিকার বাইরে না থাকে এবং কোনও অবৈধ ভোটাররা তালিকায় না থাকতে পারে। ১০০ শতাংশ বুথে ওয়েব কাউন্টিং হবে।”

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button