Politics

TMC Rebel MPs: লোকসভাতেও ভাঙন তৃণমূলের? ঋতব্রতর মতোই বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্ব দিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার

তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা মানতে না চেয়ে চিঠি দেবেন। সূত্রের খবর, বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্ব দিচ্ছেন বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার পর লোকসভায়ও ভেঙে যাওয়ার সম্ভাবনা তৃণমূলের।

TMC Rebel MPs: বিধানসভায় ভাঙনের পর এবার লোকসভায়ও তৃণমূলে ভাঙন হতে চলেছে

হাইলাইটস:

  • বিধানসভা নির্বাচনে হেরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব
  • বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে ‘বিদ্রোহী’ হয়ে ওঠেন ৬০ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক
  • কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে লোকসভাতেও ভাঙন দেখা যেতে পারে তৃণমূলের

TMC Rebel MPs: বিধানসভার মতো এবার কি লোকসভায় তৃণমূল দুই ভাগ হচ্ছে? সেখানেও কি তৈরি হতে চলেছে ‘ঋতব্রত মডেল’? সূত্র মারফত জানা যাচ্ছে, তৃণমূলের ১৮ জন সাংসদ আগামী ৮ই জুন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন।

We’re now on WhatsApp – Click to join

তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা মানতে না চেয়ে চিঠি দেবেন। সূত্রের খবর, বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্ব দিচ্ছেন বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার পর লোকসভায়ও ভেঙে যাওয়ার সম্ভাবনা তৃণমূলের।

গত ৪ঠা মে রাজ্যে পালাবদলের পরই তৃণমূলের অন্দরে ডামাডোল শুরু হয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ৮০টি আসনে জিতেছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী নেতা হিসাবে মানতে না পেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে ‘বিদ্রোহী’ হয়ে ওঠেন ৬০ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক। ঋতব্রতকে বিধানসভার বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে তাঁরা স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দেয় এবং তৈরি হয় ‘নব তৃণমূল মঞ্চ’।

সূত্রের খবর, বিধানসভায় ভাঙনের পর এবার লোকসভায়ও তৃণমূলে ভাঙন হতে চলেছে। এর নেতৃত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। ৪ঠা মে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর থেকে একাধিকবার সরব হয়েছেন বারাসতের তৃণমূল সাংসদ। লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরানোর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। তারপর একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন।

Read more:- মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কী আরও গভীর সংকটের মুখে? দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক চাঞ্চল্যকর দাবি করেছেন

বিধানসভায় ‘ঋতব্রত মডেল’-এর পর লোকসভায় তৃণমূলের অন্দরে এমন কোনও বিভাজন দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। এই মুহূর্তে লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা নির্বাচনে ৪২টি আসনের মধ্যে বাংলায় ২৯টি আসনে জিতেছিল তৃণমূল। তবে লোকসভার ফল ঘোষণার তৃণমূল সাংসদ শেখ হাজি নুরুল ইসলামের মৃত্যু হওয়ায় ওই আসনে এখনও উপনির্বাচন হয়নি। ফলে এই মুহূর্তে তৃণমূলের লোকসভার সাংসদ সংখ্যা ২৮। এবার কাকলির সঙ্গে কে কে রয়েছেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। ৮ই জুন, সোমবার দিল্লিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো। তাঁরই উপস্থিতিতে এবার লোকসভায় তৃণমূলে ভাঙন হতে চলেছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button